somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্পঃ মায়াবন বিহারীনি হরিনী শিকার

৩০ শে মে, ২০১৩ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হরিনী হঠাত পেছন ফিরলো। আমি আমার জীবনে এতো সুন্দর চোখ দেখিনি।জিজ্ঞেস করলো,

: সতেরো নম্বরের উত্তর কোনটা?
:-উমম, খ ?
: আরে না, খ হবার প্রশ্নই আসে না, ক আর ঘ এর মাঝে কোনো একটা হবে।
:-ওহ আমারও সন্দেহ হচ্ছিলো
: তুমি পড়ে আসবা না?

আমি আসলেই পড়ে আসি নাই। আমি জানতামও না হরিনীর সাথে কেমিস্ট্রি তৈরী করতে এসে আমাকে কেমিস্ট্রি পরীক্ষা দিতে বসতে হবে।

এই রুমের কেউই আমার পরিচিত নয়। আমি এই কোচিং সেন্টারেও ভর্তি হই নি। হরিনীর পেছন পেছন চলে এসেছি!

**
এইচএসসি পরীক্ষার পর ভর্তি হয়েছিলাম “ওমেকা” নামের এডমিশন কোচিং সেন্টারে। পান্থপথের এক মেসে ছিলাম। সকালের শিফটে ক্লাস। সেখান থেকে রিক্সা নিয়ে প্রতিদিন ফার্মগেট আসি।

স্পষ্ট মনে আছে- সেদিন সকালে থেকেই ঝুম বৃষ্টি। রাস্তায় রিক্সা নেই। কিছুক্ষন অপেক্ষার পর এক রিক্সা পেলাম। এই রিক্সা নিয়ে অবাক করা এক ঘটনা ঘটলো। রিক্সাওয়ালাকে এক সাথে দুজন ডাকলাম।

: এই রিক্সা ফার্মগেট যাবা ?
:- এই রিক্সা যাবেন ? সাইনরাইজ কোচিং ?

প্রথমবারের মতো মেয়েটাকে দেখলাম। রাস্তার ওপাশে দাঁড়িয়ে ছিলো তাই খেয়াল করিনি আগে। মুগ্ধ হয়ে চেয়ে রইলাম। কালো হরিনী চোখ বোধহয় একেই বলে। হরিনীর কানে হেডফোন। বুঝলাম কেন সে আমার ডাক শোনেনি। স্বর্ণকেশে একবার হাত বুলিয়ে সে আবারো রিক্সাওয়ালাকে ডাকলো- “যাবেন আপনি?”

রিক্সাওয়ালা আমার দিকে অনুমতি প্রার্থনাসূচক দৃষ্টিতে তাকালো। হাসলাম। ইঙ্গিতে বোঝালাম ওদিকে যেতে।

প্রথমে হেঁটে দৌড়ে,পরে আরেকটা রিক্সা নিয়ে মেয়েটির পিছু নিলাম। বন্ধুর কাছে শুনেছিলাম সানরাইজে এখন টিউটোরিয়াল চলছে। যে কেউ যেকোনো শিফটে যেকোনো ক্লাসে ক্লাস করতে পারে। সাথে সাথে ফোন দিয়ে বন্ধুর রোল নাম্বারটা জেনে নিলাম।

সাহস করে ঢুকেই পড়লাম কোচিং সেন্টারে। উঠে পড়লাম ছয় তলায়। হরিনীর পিছু পিছু গিয়ে ঢুকলাম তারই ক্লাসে। বসলাম তারই পেছনের সিটে। পরীক্ষার মাঝেই হয় উপরের আলাপচারিতা।

আরেকটু কথা বলার অজুহাতে আমিও জিজ্ঞেস করেছিলাম, ১০ আর ১১ নম্বরের উত্তর।
সে হেসে জানিয়েছিলো ১০ নম্বরের উত্তর গ আর ১১ এর ক।

মনে মনে বিধাতাকে ধন্যবাদ দিলাম বৃষ্টিভেজা এই রোমান্টিক দিনে একই সাথে সুন্দরতম চোখ আর সুন্দরতম হাসি দেখিয়ে দেয়ার জন্য। তবে নিজ ক্লাস ফাঁকি দিয়ে আসায় বিধাতা যে আমার উপর নারাজ হয়েছিলেন তা আমি তখনো টের পাইনি।

**
সেদিন বসে বসে তিনটা পরীক্ষা দিলাম। ছুটি হলে মেয়েটা ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে গেলো। রাস্তার পাশে দাঁড়ালো। আমিও নামলাম। তার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে পরলাম।। সাহস সঞ্চয় করছি কথা বলবো বলে। মনে মনে ঠিক করছি কিভাবে শুরু করবো। কিভাবে ঠিকানা চাইবো।

রিহার্সেল শেষ। কথা শুরু করতে যাবো ঠিক সেই মুহুর্তে কোথা থেকে যেনো একটা রিক্সায় করে পাঞ্জাবী আর জিন্স পড়া-চুলে জেল দেওয়া ছেলে এসে হাজির। হরিনী খুশিমনে গিয়ে বসলো ছেলেটার পাশে। হাতে হাত ধরে তারা হাসতে হাসতে চলে গেলো আমারই সামনে দিয়ে !ঘটনার আকস্বিকতায় স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। সামলে নিতে বেশ সময় লেগেছিলো সেদিন।

সানরাইজ কোচিং সেন্টারে আর কোনোদিন ফ্রি ক্লাস করতে যাই নি। ওমেকাতেও আর কোনোদিন ক্লাস মিস দিইনি। কোনো মেয়ে দেখলেই আর তার পিছন পিছন হাঁটা না দেওয়ার মহা গুরুত্বপূর্ণ শিক্ষাটাও আমি এই ঘটনা থেকেই পেয়েছি!
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৯
২৩টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×