somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় লেডি গাগা

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেডি গাগার 'পোকার ফেস' গানটি দিয়েই তার গানের সাথে আমার প্রথম পরিচয়। কিন্তু এই একটা গান শুনেই আমি তার ফ্যান হয়ে যাই নি। হাজার বার তার যে গানটা শুনেছিলাম এবং এখনো শুনি সেটা হল 'জাস্ট ড্যান্স'; এরপর একে একে তার আরো গান ভাল লাগতে শুরু করে। সেগুলোর মধ্যে আছে 'টেলিফোন', 'পাপারাজ্জি', 'জুডাস', 'আলেহান্দ্রো', 'পেপার গ্যাংস্টা', 'স্টার স্ট্রাক' এবং আরো কয়েকটি গান। এমন সময়ও গিয়েছে যখন সারাদিন শুধু লেডি গাগারই গান। শুনতাম। লেডি গাগা খুব কম সময়েই খ্যাতির চূড়ায় পৌঁছে গিয়েছেন। হয়েছেন বিতর্কিত ম্যাডোনার গান নকল করার জন্য। তবে এতে আমি লেডি গাগার কোন দোষ দেখতে পাই না। লেডি গাগার জীবনের দুইজন আইডল যারা লেডি গাগার পথ প্রদর্শক হিসেবে কাজ করেছেন তাদের একজন হল ম্যাডোনা। তাই তার গানে ম্যাডোনার কিছু ছায়া থাকাই স্বাভাবিক। আর ম্যাডোনা নিজেও গানটির জন্য লেডি গাগার প্রশংসা করেছেন। যদি সত্যি নকল গান হত তা হলে লেডি গাগা এই প্রশংসা পেতেন না। তবে শুধু এ কারনে লেডি গাগা বিতর্কিত হয়েছেন বললে ভুল বলা হবে। বিতর্কিত হয়েছেন আরো অনেক কারনে। যেমন তার পোশাক, আচার আচরন আর কিছু গানের লিরিকের জন্য। তার মধ্যে আলোচিত ছিল কাঁচা মাংসের তৈরি একটি পোষাক যার জন্যে পশুপ্রেমি প্রতিষ্ঠান গুলো যেমন 'পেটা' এর অনেক সমালোচনা শুনতে হয়েছিল তাকে। আর তার 'পোকার ফেস' গানের কিছু লিরিক "ব্লাফিং উইথ মাই মাফিন" কথাটি বিতর্ক তুলে ছিল তার জেন্ডার নিয়ে। এমন কি একটা অনুষ্ঠানে তাকে প্রশ্ন করা হয়েছিল তার নারীত্ব নিয়ে। সেই অনুষ্ঠানে লেডি গাগা এই অভিযোগ নাকচ করে দিয়েছিল। তার খুল্লাম খুল্লা আচরণ এবং চিন্তা ভাবনা নিয়েও সমালোচনা কম হয় নি। এত সমালোচনা সত্বেও লেডি গাগা জিতে নিয়েছেন গ্র্যামি সহ বেশ কয়েকটি পুরষ্কার।

ইউটিউবে সর্বাধিক প্রদর্শিত ভিডিওর তকমাটি একসময় লেডি গাগার ছিল। তার 'ব্যাড রোমান্স' ভিডিওটি খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছিল এবং জিতে নিয়েছিল সেরা মিউজিক ভিডিওর পুরষ্কার।
ব্যক্তি জীবনে লেডি গাগা কিছুটা একসেন্ট্রিক স্বভাবের অধিকারী। তার এই বিশেষ বৈশিষ্টই হয়তো বা তাকে এত তারাতারি বিখ্যাত করে তুলেছিল। লেডি গাগার অনেক গানেরই কথা এবং সুর তার নিজের। গানের গলা জোড়াল হলেও কথা বার্তায় তিনি অমায়িক এবং নিরহংকার। হয়েছিলেন বাবার ইউটিউবের কিছু ভিডিও দেখলেই এর প্রমাণ পাওয়া যায়। ছোটবেলাতে পড়াশোনাতে মেধার পরিচয় দিয়েছিলেন। বড় হয়ে উদ্ভট পোষাক আশাক আর চাল চলনে অপ্রিয়। কিন্তু সেই তিনিই তার মেধা দিয়ে তার বাবার মুখ উজ্জ্বল করেছেন। আমেরিকাসহ সারা বিশ্বে তার ভক্তের সংখ্যা অগণিত।

একটা ছোট্ট ঘটনা দিয়ে লেখাটি শেষ করছি। এক রেডিও চ্যানেলে এক ছোট্ট মেয়ের কন্ঠে লেডি গাগার ‌'বর্ণ দিস ওয়ে' গানটি শোনান হচ্ছিল। গানটি শোনানোর পর বলা হল ফোনের মাধ্যমে কেউ যদি মেয়েটির সাথে কথা বলতে চায়, অভিনন্দন জানাতে চায় তাহলে পারে। এরপরই ঘটল এক মজার ঘটনা। খোদ লেডি গাগা স্বয়ং ফোন করে অভিনন্দন জানালেন এমনকি মেয়েটির সাথে একটি ডুয়েট গান গাওয়ারও ইচ্ছা ব্যক্ত করলেন। মেয়েটি তো তার প্রিয় গায়িকার সাথে কথা বলতে পেরে বাকরুদ্ধ। বলার ভাষাই খু্ঁজে পাচ্ছিল না। এমণ কাণ্ড করা কেবল লেডি গাগার পক্ষেই সম্ভব।

আপডেটঃ
সেই ছোট্ট মেয়ে এবং লেডি গাগার কথোপকথনের ভিডিওটির ইউটিউব লিংকটি দিলাম এখানে-


ভিডিওটির লিংকটি দেখতে গিয়ে আর একটি ভিডিও চোখে পড়ল যেখানে লেডি গাগা তার কথা রেখেছিলেন মেয়েটির সাথে ডুয়েট গান গেয়ে-

সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

একজন লা-মাযহাবিকে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কারণ কী ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ২:৩২


আজকে নতুন চারটি মুখ মন্ত্রিসভায় যুক্ত হলো। এর মধ্যে একজনকে নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে । বলছি ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকনের কথা। তিনি একজন লা মাযহাবি বা... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

×