বর্ষবরণে বেসামাল বৃটিশ তরুণী
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
নব বর্ষবরণে বেসামাল বৃটিশ তরুণীরা।
তাদেরকে মঙ্গলবার মধ্যরাতে দেখা গেছে মাতাল অবস্থায় বৃটেনের বিভিন্ন এলাকার রাস্তায় পড়ে থাকতে। স্বল্পবসনা সেই সব তরুণ-তরুণীকে নিয়ে ছিল অনেকের কৌতূহল। সোয়ানসি থেকে নিউ ক্যাসল, বার্মিংহাম, লিভারপুল- সর্বত্রই ছিল এক শ্রেণীর সুন্দরীর উন্মাতাল চলাফেরা। গতকাল অনলাইন ডেইলি মেইল তাদের ওপর সচিত্র একটি রিপোর্ট প্রকাশ করেছে। এতে দেখা গেছে, ওইসব তরুণীর উন্মত্ততা। এর শিরোনামেই ফুটে উঠেছে সেখানে আধুনিকতার নামে কি হয়েছে। শিরোনামকে বাংলা করলে দাঁড়ায় এরকম- স্বাগত ২০১৩: বৃটেনের শহরগুলোতে নববর্ষের লজ্জাজনক দৃশ্য। তাতে সোয়ানসিতে এক মাতাল তরুণী স্বল্প বসনে রাস্তার ওপর বেসামাল অবস্থায় পড়েছিলেন। তাকে কেউ টেনে নিয়ে গেছে কোন বাগানের দিকে। নিউ ক্যাসলে এক তরুণের মুখ দিয়ে রক্ত ঝরতে দেখা গেছে। বেসামাল এক তরুণী গিয়ে হঠাৎ ধাক্কা খেয়েছেন কোন এক দোকানে। বার্মিংহামে এক তরুণ হুঁশ হারিয়ে রাস্তায় পড়ে ছিলেন। তাকে সহায়তা করছিলেন কোন এক বন্ধু। এমনি অনেক দৃশ্য। রিপোর্টে বলা হয়েছে- যারা মঙ্গলবার রাতে বৃটেনের রাস্তায় বের হন নি তারা নিশ্চয় এ রিপোর্ট দেখে নিজেদের নিরাপদ ভাবতে পারেন এবং ভাবতে পারেন এ রাতে বাসার বাইরে না গিয়ে তারা কত বুদ্ধিমানের কাজই না করেছেন। ওই রাতে বৃটিশদের মদ পানের সংস্কৃতির এক বেপরোয়া চেহারা ফুটে উঠেছে। সোয়ানসি থেকে নিউ ক্যাসল, বার্মিংহাম, লিভারপুল সর্বত্রই পার্টি করা তরুণ-তরুণীদের মাতাল অবস্থায় দেখা গেছে। তারা কেউ বারে, কেউ ক্লাবে, কেউ পার্টিতে আবার কেউ বা রাস্তায় পড়েছিলেন। সোয়ানসিতে উইন্ড স্ট্রিটে এক দম্পতি বারে রাত কাটানোর পর রাস্তায় গিয়ে বিহুঁশ হয়ে পড়েন। কেউ বা দু’হাত উঁচিয়ে রাস্তায় হাঁকিয়ে গান গেয়ে যাচ্ছিলেন। এক তরুণী রাস্তায় নেশার ঘোরে দুই পুরুষের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন। কোথাও দু’ তরুণী রাস্তার ওপর পড়ে আছেন বুঁদ হয়ে। তবে এর বাইরেও ছিল অন্য দৃশ্য। ঐতিহ্যবাহী টেমস নদীর তীরে দাঁড়িয়ে প্রায় আড়াই লাখ মানুষ উপভোগ করেন নতুন বর্ষ বরণের আয়োজন। নিউ ক্যাসলের রাস্তায় পড়ে থাকা মাতাল মেয়েদের উদ্ধার করতে পুলিশি অভিযান প্রয়োজন হয়ে পড়ে। বার্মিংহামে ব্রোড স্ট্রিটে পার্টিতে যাওয়া তরুণ-তরুণীরা বলতে থাকেন- আমার জুতোটা খুলে দাও। জামাটা ঠিক করে দাও।
৪টি মন্তব্য ৩টি উত্তর
আলোচিত ব্লগ
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।