তবু তোমাকে আঘাত করার জন্য আমি ক্ষমাপ্রাথি।
সব লাশের তো দাফন হয় না
সব মেঘ বৃষ্টি ঝরায় না।
আগুন হাতকে পোড়ায় ঠিকই
তাই বলে আগুন নিজে কি পোড়ে না?
ঝি ঝি পোকা অন্ধকারে আলো দেয়
মোমবাতিও তাই করে।
কিন্তু সব অনুভুতির জীবন থাকে না,
সব ছোরা একভাবে কাটে না।
মানুষ মরে গেলেও আত্মা মরে না
জানি, কষ্ট কেটে গেলেও আঘাত সারে না।
কিন্তু আমার আর কি করার আছে বলো?
অথবা, আমার আর কি করার ছিলো বলো?
শাস্তি দিবে? দাও।
বিনিময়ে একটু যদি হাসি দাও ।
আজ সব তোমাকেই দিতে হবে।
আঘাত করে কেউ কখনো নি:স্ব হয় শুনেছো?
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০০৭ রাত ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



