somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিল্লু ভাই ও সহনশীলতা

২৯ শে মার্চ, ২০১৩ রাত ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১.
আমার হলো মধ্যমপন্থা। কোন দিকে বেশি ঝুকলেই ঘুরায় মাথা।

গনজাগরনের ছায়ায় গজায় ওঠা ফ্যানাটিকদেরকে আমার ভয়: তা সে যে শুধু জামাতী তা কিন্তু নয়। জামাতীরা বদ - এ কথা ১০০% ফরমালিনমুক্ত। তাদের ধ্বংস আসবে, আসতেই হবে। সে প্রক্রিয়া চলছেও।

সমস্যা্য় পরছি অন্য পার্টি নিয়ে। এরা হলো স্বঘোষিত মুক্তির কান্ডারি, সূর্যের-থেকে-বালি-গরম যোদ্ধা, ধর্মনিরপেক্ষতার পীর, স্ট্যাটাসার, পোস্টার, শেয়ারার, ত্যানা-বিচারক ইত্যাদি ইত্যাদি। যতই বলি এ জাগরন নিরপেক্ষতার, সাম্যবাদের ...সহনশীলতার - তারা চালায় ট্যাগিংয়ের ব্রাশফায়ার। আর ব্রাশফায়ারের বিপদ হলো তাতে ছাগু-হাম্বা-কুত্তা-গাধা-মুরগি-বেজি-টিকটিকি - সবাইই সমান মরে।

২.
আমাদের একটা সার্কেল - একেবারেই বাঞ্চ অফ পলিটিক্যাল-ইডিয়টস। সেখানকার এক বিল্লু ভাইয়ের কথা বলি। বড়জোড় সে মুরগি-শ্রেনীয়। কিন্তু ভাব হাম্বা লেভেলে। তাঁর জীবনের সবচেয়ে বড় রাজনৈতিক অর্জন = ২০১৩-এ ফেসবুকে এক দল-সমর্থকের স্ট্যাটাসে কমেন্ট করতে গিয়ে প্রভুত গালি খেয়ে 'পলিটিক্সে কাউকে আবাল, ঘোড়া-চো**, খা*কির-দালাল বলার সুযোগ নেই' টাইপের ডাইলগ দিয়ে দু'পেগ মেরে ঝিম দেয়া।

সেদিন বিকেলে একটু আড্ডা হল। বিল্লু ভাই খুবই বিমর্ষ।
'বুঝলি - আমাদের কালচারে-ট্র‌্যাডিশনে ধর্ম ইনফিলট্রেট করে একটা দহরম মহরম অবস্থা'।
'কেন? কেন?'
'বিসমিল্লায় গলদ, মোল্লার দৌড় মসজিদ মার্কা প্রবাদগুলাই সব নষ্টের মূল' এইটুকুই বিল্লু ভাই'র টিপিক্যাল ভাবনার দৌড়। সুযোগ পেলেই আজকাল 'পানি'কে বলছে 'জল', 'আল্লাহ'কে 'ঈশ্বর'।
লেখাপড়া জানা সেকুলার-রা নাকি তাই বলে ।
'ঈশ্বর তো ক্রিশ্চ্যানরা বলে জানতাম', আমি প্রতিবাদ করি।
'আররে ব্যাটা ছাগু - ওরা বলে সৃষ্টিকর্তা'।

৩.
ফেব্রুয়ারি মাস চললো বিল্লু ভাই'র ধর্ম-বিষয়ক ফতোয়া। ১৯ তারিখ, তাঁর দাবি - বাংলা একটি সেকুলার ভাষা, তাই এখান থেকে ফেলে দিতে হবে সব আরবি-ফারসি-উর্দু শব্দ।
'যেমন?' আমি জানতে চাই।
'ধর - বায়তুল-আমান জামে উপাসনালয় ...'
'ইয়াল্লাহ - '
'ইয়া ঈশ্বর বল ফাজিল, ভাষা হতে হবে সেকুলার'।
'তাহলে কি আমরা স্লোগান দিবো তুই স্বেচ্ছাসেবক, তুই স্বেচ্ছাসেবক বলে?'
'ওহহ - ইউ আর জাস্ট লিট্‌ল ছাগুস ইন দ্যা মেকিং, বুঝলি?'

৪.
আজকে সে দাবী করছে: বামপন্থীদের বিচারের টাইম চলে আসছে!
আমি ভয়ে ভয়ে জানতে চাইলাম শানে নুযুল। সে যা বললো, তার মর্মার্থ 'মহান ব্লগার নেতায় কইছে বামেরা স্বাধীনের পরে বহুত ক্যাচাল করছে ... সো উয়ি ডিম্যান্ড বিচার'।
আমি বলি, 'বাংলা পরীক্ষার দিন বাংলা ...এ থিওরির বিচার কি শ্যাষ?'
'ওটাও বামের স্ট্র‌্যাটেজি - আমরা কখনই বলিনাই'।
'এই আমরা ঠিক কারা?'
'আমরা - মুক্তিকামী জনগন, শাহবাগের যোদ্ধারা'
'শাহবাগে তো শুরু থেকে বামপন্থী-ডানপন্থী মিলেমিশেই ছিল - সেখানে ডান-বাম ভাগাভাগি কবে হলো?'
'যেদিন থেকে খামু-খামুনা-হাগুম-মুতুমনা - এসব চৌদ্দরকম দাবি শুরু হইছে। যেদিন মঞ্চের কর্মসুচী থেকে ওরা আলাদা ...'
'তা যদি হয়েও থাকে, ওরাও তো যুদ্ধপরাধীর বিচার চায়, নাকি?'
'ব' তে 'বামপন্থী - তুই স্বেচ্ছাসেবক, তুই স্বেচ্ছাসেবক।

৫.
রাজনীতিতে ইউজফুল ইডিয়ট বলে একটা কথা আছে। আর প্রতি পক্ষের (পড়ুন: প্রতিপক্ষের) হাতেই এমন লোক আছে। 'ইউজফুল' পর্যন্ত চমৎকার। বাকিটা খুবই পিচ্ছিল পথ।



আমার হলো মধ্যমপন্থা। কোন দিকে বেশি ঝুকলেই ঘুরায় মাথা।

সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৩ রাত ২:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×