somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আক্ষরিক অর্থেই প্রেমে পড়েছিলাম যে নারীর!

১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আক্ষরিক অর্থেই প্রেমে পড়েছিলাম এক নারীর, যে ভূমিষ্ঠ হওয়ার পরই বুকের শাল দুধ দিয়ে পিপাসা নিবৃত্তি করিয়েছিল। কঠিন শীতে যার বুকে প্রাকৃতিক কর্ম সম্পাদন না করে শান্তি পেতাম না কিন্তু হাসিমুখে সব পরিষ্কার করতেন পরে ঠান্ডা লেগে যদি কষ্ট পায়!

হাসতে শিখেছি তার খুনসুটিতে তাইতো আমার হাসিটা এত সুন্দর। আমার চেহারা নিয়ে তার কোন আক্ষেপ নেই, কারণ তার চোখে আমার থেকে সুন্দর কেউ জন্মেনি এই দুনিয়াময়। তার একান্ত প্রচেষ্টায় যেদিন প্রথম কথা বলেছিলাম সেদিন তার থেকে কেউ আনন্দিত হয়নি।

আমার প্রথম হামাগুড়ির দিন সে যতটা আনন্দ পেয়েছে তারও বেশী চিন্তিত হয়েছে কারণ তার ভয় ছিল যদি খাট থেকে পড়ে যায়। তাইতো সবসময় সতর্কতার মধ্যে থাকতে গিয়ে নিজের প্রতি খেয়াল নেবার সময় পায়নি। আমি যেদিন প্রথম হাটতে গিয়ে হোঁচট খেয়েছি তার কলিজাতে চিনচিন ব্যাথায় ভরে গেছে যদিও খুশিতে আত্মহারা হয়েছিল!!

আমি ছোটবেলায় অনেক দুষ্টু ছিলাম তাইতো সবসময় চিন্তাজগতে বিচরণ করতো, দৌড়াদৌড়ি করতে গিয়ে পড়ে যায়! আমার খাওয়া নিয়ে তার চিন্তার অন্ত ছিল না, কখন একটু তৃপ্তিকরে খাওয়া শেষ করব। আমার খাওয়া হলে পেটটা মনে হয় তার পূর্ণ হত যদিও সময়মত তার খাওয়া হতো না!!

আমার প্রথম স্কুলের দিন সবচেয়ে ব্যস্ত ছিলেন কিভাবে সুন্দর করে সাজাবেন আমায়। আমার প্রথম শিক্ষাও তার কাছে প্রাপ্ত। আমার প্রতিটি আবদার ছিল তার কাছে কিন্তু কখনও ক্লান্তবোধ করত না, হাসিমুখে সব চাওয়াগুলোকে সাধ্যমত পূরণ করতেন। আজও কিছু বলতে হলে তাকেই বলি না বলতে পারা কথাগুলো। কারণ তার মতন আপন এবং বিশ্বস্ত দ্বিতিয়টি আর নেই!!

আমার শৈশবের শ্রেষ্ঠ বন্ধু যে বন্ধন আজও অমলিন। আমার সব প্রথমা'র সহপাঠিনী ও শিক্ষক। আমার প্রথম ভালোলাগা ও ভালোবাসা, সে আমার "মা"!!!
সর্বশেষ এডিট : ১৩ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

আমি কে? রাজাকার!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:০১



ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন... ...বাকিটুকু পড়ুন

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

×