মাতৃভাষা বাংলায় কথা বলার সুবাধে আমি বাঙালী। বাংলাদেশের স্বাধীন ভূখণ্ডে বসবাস করি বলে বাংলাদেশী। আমার এই পরিচয় নিয়ে আমি চির গর্বিত। কিন্তু আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি একজন মুসলমান।
আমার নিজস্ব আকিদা-বিশ্বাস আছে। নিজস্ব সংস্কৃতি-শিষ্টাচার আছে। এর সাথেই বিজড়িত আমার ইহ-পরকালের চিন্তা-চেতনা ও কর্মকাণ্ড ইসলমী বিশ্বাসের আলোকে হতে হবে।
ইদানিং আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে পহেলা বৈশাখকে কেন্দ্র করে বাঙালি সংস্কৃতির দোহাই দিয়ে বিজাতীয় কিছু অপসংস্কৃতির আমাদের সমাজে অনুপ্রবেশের অপচেষ্টা চালানো হচ্ছে। যা আমাদের ঈমান-আকীদা, শিক্ষা-সংস্কৃতি ও শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী।
যেমন, মঙ্গলা শোভাযাত্রা, বৈশাখী মেলা, নারীদের অশালীন পোষাকে বিহির্গমন, পান্তা ইলিশের উদ্ভট আয়োজন।
সুতারং আসুন, আমরা আবার চিন্তা করি। আল্লাহর হুকুমে নিজেদের নিয়োজিত করি। আমাদের ঈমান-আকীদা ও আমলের পরিপন্থী কোন কাজে জড়িত না হই এবং আমাদের আখেরাতকে ধ্বংস না করি। আল্লাহ আমাদের ঈমান ও আমল হেফাজত করার তাওফীক দান করুন। তিনি আমাদের সহায় হোন। আমীন।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



