somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হযরত আলী (আ.)-এর বাণী- নাহজুল বালাগা থেকে

০৪ ঠা আগস্ট, ২০১৫ ভোর ৬:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হযরত আলী (আ.) বলেন : ‘যাবতীয় পাত্র তাতে রাখা বস্তু দ্বারা পূর্ণ হয়ে যায় তবে ব্যতিক্রম শুধু জ্ঞানের পাত্র। কারণ, জ্ঞানের পাত্র প্রশস্ত হয়ে যায়।’

-নাহজুল বালাগা, উক্তি ২০৫

হযরত আলী (আ.) বলেন : ‘সহিষ্ণু ব্যক্তি সহিষ্ণুতার ফলে প্রথম যে জিনিসটি (পুরস্কার হিসেবে) লাভ করে তা হচ্ছে এই যে, অজ্ঞ লোকদের বিপক্ষে লোকেরা তার সমর্থক ও সাহায্যকারী হয়ে যায়।’

-নাহজুল বালাগা, উক্তি ২০৬

হযরত আলী (আ.) বলেছেন : ‘তুমি ধৈর্যশীল হতে না পারলেও ধৈর্যধারণকারীদের ন্যায় হওয়ার চেষ্টা কর। কারণ, যে কোন লোক অন্য কারো মতো (সদৃশ) হওয়ার চেষ্টা করে সে অচিরেই তাদের মধ্যে গণ্য হবে।’

-নাহজুল বালাগা, উক্তি ২০৭

হযরত আলী (আ.) বলেন : ‘যে ব্যক্তি নিজের হিসাব নিজে নেয় সে লাভবান হয়। সে নিজেকে ভুলে থাকে সে ক্ষতিগ্রস্ত হয়। যে ভয় পায় সে নিরাপদ হতে পারে। যে উপদেশ গ্রহণ করে সে বিচক্ষণ হয়। আর যে বিচক্ষণ হয় সে বোধ লাভ করে। আর যে বোধশক্তি লাভ করে সে জ্ঞানের অধিকারী হয়।’

-নাহজুল বালাগা, উক্তি ২০৮

হযরত আলী (আ.) বলেন : ‘আবদ্ধ ঘোটকী যেরূপ দয়াপরবশে স্বীয় বাচ্চার প্রতি আকৃষ্ট হয়, তেমনিভাবে দুনিয়া রুষ্ট হয়ে যাবার পর আবার আমাদের প্রতি আকৃষ্ট হবে।’ এ উক্তিটি করার পর তিনি পবিত্র কুরআনের এই আয়াতটি পাঠ করেন : ‘আমি ইচ্ছা করলাম, সে দেশে যাদেরকে হীনবল করা হয়েছিল তাদের প্রতি অনুগ্রহ করতে, তাদেরকে নেতৃত্ব দান করতে ও দেশের অধিকারী করতে।’-সূরা কাসাস : ২০৯

-নাহজুল বালাগা, উক্তি ২০৯

হযরত আলী (আ.) বলেছেন : ‘হে লোকসকল! যে ব্যক্তি বসন গুছিয়ে নিয়ে ভালোভাবে দৌড়ায়, সম্মুখে অগ্রসর হতে গিয়ে ভেবে-চিন্তে এগোয়, ভীতগ্রস্ত হওয়ার পূর্বেই ব্যবস্থা নেয়, গন্তব্যের দিক থেকে কোন পাল্টা হামলার প্রতি নজর রাখে, উৎসের পরিণামের দিকে লক্ষ্য করে এবং মৃত্যুর পর কী পরিণতি হবে সে দিকে দৃষ্টি রাখে- তার ন্যায় আল্লাহকে ভয় কর।

-নাহাজুল বালাগা, উক্তি ২১০

হযরত আলী (আ.) বলেছেন : ‘মানুষের জ্ঞানের একটি হিংসাত্মক কাজ হলো আত্মম্ভরিতা।’

-নাহজুল বালাগা, উক্তি ২১২

হযরত আলী (আ.) বলেছেন : ‘মতবিরোধ সুষ্ঠু ধারণা বা সিদ্ধান্ত বরবাদ করে দেয়।’

-নাহজুল বালাগা, উক্তি ২১৫

(নিউজলেটার, জানুয়ারি ১৯৯২)
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৫ ভোর ৬:১৮
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×