আনু স্যারের ঘটনা দেখে আমার কিছু দিন আগের একটি ঘটনা মনে পড়ে গেল। আমার ইউনিয়ন পরিষদে একজন চেয়ার ম্যান ছিল যিনি সব সময় অপকম` করে বেরায় এক কথায় ওনি একজন জঘন্য খারাপ লোক। গ্রাম বাসী সব সময় বলে ওনি একজন খারাপ লোক। সবাই তাকে অপছন্দ করে। সবাই তাকে গাল দেয়। সে মানুষকে ঠকায় এবং বাটপার।
ইলেকসন আসে খারাপ লোকটি বিপুল ভোটে পাশ করে। একজন ভাল মানুষ দাড়ায় ফেল করে।
আবার সেই লোকটি পাশ করে আবার সেই একই কাহিনী। এখনও এভাবে চলছে। খারাপ খারাপ , ভোট দে ভোট দে ।এভাবে চলছে , চলছে ত চলছে।
এবার বলি দেশের কথা। আমি এবার দেশে গিয়ে অনেকের সাথে কথা বলে দেখেছি সবাই বলে এসব দল একদম বাজে। বিএন পি, আওয়ামী লীগ খুব বাজে পাটি`। সাম্রাজ্যবাদের দালাল। এই সেই।
পুলিশ সম্পকে` কথা হলে বলে এসব পুলিশের দোষ না ।সব ক্ষমতাসীন লোকের কাজ। আরও কত কথা।
কথা হলো এত যে খারাপ মুখে মুখে দেশের কত জন লোক চায় যে দেশ থেকে এসব খারাপ লোকের অবসান হোক। কেও কি কখনও জানতে চায় কেন সোহেল তাজের মত মানুষ দেশে, দেশের হয়ে কাজ করতে পারলেন না।
কে সোহেল তাজের ফ্যমিলির আফসার সাহেবকে চোর বানিয়ে মন্ত্রীত্ব থেকে পদত্যাগ করাতে বাধ্য করল। কেন সোহেল তাজের বাবা পদত্যাগ করতে বাধ্য হলো। এসব প্রশ্নের জবাব কি কারো কাছে আছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




