মনটা খাঁ খাঁ করে সবার সাথে ব্লগে সময় দিতে। কিন্তু সব সময় মন চাইলেও ব্লগে সময় দিতে খুব কষ্ট হয়। এক হলো বিদেশের কষ্টের জীবন। আরেক হলো ফ্যামেলীর টেনশান এবং দেশ এখন আবার ইন্টারনেট লাইনটা কেটে দিল কিছু বাকী পড়ে যাওয়ায়। আশা করছি সব ঠিক হয়ে যাবে।
এদিকে আইন বিষয়ে দুটো প্রশ্নের জবাব দেওয়ার ছিল। তাও বেশ পিছিয়ে গেলাম।
মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর বলেছেন: ভালো এবং ++
আমার দুটি প্রশ্ন:
১ । আর.এস. মানে জানলাম Revisional Settlement তাহলে বি.আর.এস. কি Bangladesh Revisional Settlement?
উত্তর: বি আর এস বলতে কি বি এস খতিয়ান বলতে চাচ্ছেন? তাহলে বি এস নামে একটি খতিয়ান আছে যা বাংলাদেশ সাভে` বলে।
২। মৌজার নামের সাথে দেখা যায় জে.এল. নম্বর; এই জে.এল. এর মানে কী?
উত্তর: মৌজার মাঝামাঝি জে এল বলতে বুঝায়- একটা সময় প্রতিটি জেলার প্রতি গ্রামকে মৌজায় বিভক্ত করতে গিয়ে ভবিষ্যত সমস্যা কাটানোর জন্য গ্রামের নাম না দিয়ে একটি ক্রমিক নম্বর লেখা হতো সেই ক্রমিক নম্বরটিকে আইনের ভাষায় জে এল নম্বর লেখা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



