somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মালয়ালম ভাষার ছোটগল্প

৩১ শে মে, ২০১৮ রাত ৩:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনুবাদ গল্প

স্মৃতিসৌধ


মূল: সি.আয়াপ্পন

অনুবাদ: মোহাম্মদ শাহজাহান

[ সি. আয়াপ্পন ভারতের মালয়ালম ভাষার অনন্য প্রতিভাধর কথাশিল্পী। দলিত সম্প্রদায়ের পক্ষে ও মুখোশ-ধারী অত্যাচারী শাসককূলের বিরুদ্ধে মসি-যুদ্ধ চালিয়েছেন আজীবন। ১৯৪৯ সালে জন্ম। মৃত্যু ২০১১ সালে। এখানে তাঁর মূল মালয়ালম থেকে 'দি মেমোরিয়াল' শিরোনামে ইংরেজিতে অনুদিত ছোটগল্পটির বাংলা অনুবাদ পত্রস্থ করা হলো।]

ওই ঘটনাটির কথা মনে পড়লে আমরা আজও হাসি আর ক্রোধ সামলাতে পারি না। আমাদের দেশে প্রতিনিয়ত ঘটে-চলা রাজনৈতিক প্রতারণারই একটি ছিলো ঘটনাটি। আমাদের এলাকায় তিন রাস্তার মোড়ে স্থাপিত গান্ধীর ভাষ্কর্যটিই ছিলো সেই প্রতারণার মূল কারণ। সত্যি বলতে কি, ভাষ্কর্যটি নয়, বরং গুটি কয়েক কাকই সমস্যাটি তৈরি করেছিলো। দেশপ্রেমহীন এই কাকগুলো গান্ধীজির ন্যাড়া মাথায় হাগু করে দিয়েছিলো। এই ঘটনাটিকে ঘিরেই সমস্যার ডালপালা বিস্তার শুরু করেছিলো।
আমরা এই ঘটনাকে কেন্দ্র করে পরস্পর-বিরোধী দুটি উপদলে বিভক্ত হয়ে পড়লাম। প্রথম উপদল বললো, কাকের গু থেকে জাতির জনকের মাথা রক্ষার্থে কাউকে নিয়োগের দাবীতে তাৎক্ষণিক একটি নতুন আন্দোলন অবশ্যই শুরু করতে হবে। দ্বিতীয় উপদলের মতে, গান্ধীর ভাষ্কর্যটি বরং টেনে নামিয়ে ভেঙ্গে-চুরে অবশ্যই গঙ্গাজলে নিক্ষেপ করতে হবে-কারণ, গান্ধীকে ভাষ্কর্যে নয়, বরং পরম ভক্তিতে মনের গভীরেই লালন করতে হবে। কাকেরা তো কারও মনের উপর হাগু করতে পারে না আর, তাই না?
আমরা এ নিয়ে বিতর্কে মশগুল থাকাকালেই পূর্বদিক থেকে ক'জন সপ্রতিভ তরুণ এলো। ওদের কথাবার্তা শুনে হেসে ফেললাম আমরা। আমাদের মধ্য থেকে কেউ কেউ বলেই ফেললো, " আসল রাজনীতিকেরা এসে পড়লো বলে! " আমাদের দুই উপদলকে নিজেদের দলে ভেড়ানোর জন্যে ওরা কী বললো, জানেন?বলছি, দাঁড়ান। তারা যা বললো, তার সারমর্ম এই:
গান্ধীর ভাষ্কর্যটিকে আরও একশ' বছর ধরে এভাবে অবশ্যই দন্ডায়মান থাকতে দিতে হবে। আবার হাগু-করা কাকগুলোকেও তাড়ানো যাবে না।অতীতকে তার প্রতিশোধ নিতে দিতে হবে। কাকেরা যে আসলে মৃতদের আত্মা তা তো আমরা জানিই।

মোহাম্মদ শাহজাহান: অনুবাদক, কলামিষ্ট ও আইনজীবী।
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০১৮ রাত ৩:২৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×