somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসগর ওয়াজহাতের দুটি অণুগল্প

০৫ ই মে, ২০২০ ভোর ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসগর ওয়াজাহাতের দু’টি অণুগল্প
মূলঃ আসগর ওয়াজাহাত
অনুবাদঃ মোহাম্মদ শাহজাহান

[আসগর ওয়াজাহাত। ভারতীয়। হিন্দি ভাষার স্বনামধন্য লেখক। পেশায় শিক্ষক, নেশায় লেখক। অসংখ্য সাহিত্য পুরষ্কারে ভূষিত। বিচিত্র বিষয়-আশয় নিয়ে লিখেছেন। এখানে গুজরাটে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে কল্পিত অশরীরী আত্মার সঙ্গে কথোপকথনের আশ্রয়ে লিখিত ও ভারত-পাকিস্তানের বৈরি দ্বি-পাক্ষিক সম্পর্ক নিয়ে মূল হিন্দি ভষায় রচিত দুটি অণুগল্পের বাংলা ভাষান্তর পত্রস্থ করা হলো।]

মেধাবী

দাঙ্গায় ক্ষতিগ্রস্থদের আশ্রয় শিবির শাহ আলাম ক্যাম্পে বেড়াতে আসা এক অশরীরী আত্মাকে একজন রাজনৈতিক নেতা জিজ্ঞেস করেন:
– তোমার মা-বাবা বেঁচে আছে?
– না, ওদের দুজনকেই খুন করা হয়েছে।
– ভাই-বোন?
– না।
– অন্য কোন আত্মীয়-স্বজন?
– না, ওরাও সবাই মারা পড়েছে।
– তুমি কি আরামে আছো এখানে?
– হ্যাঁ। আরামেই আছি।
– খাবার-দাবার পর্যাপ্ত পরিমাণে পাচ্ছো তো?
– পাচ্ছি।
– কাপড়-চোপড় আছে তো তোমার?
-হ্যাঁ।
– তোমার কি আর কিছু দরকার আছে?
– না।
– কিছুই না?
– কিছুই না।
নেতা খুশি হন। মনে মনে ভাবেন- ছোকরা মেধাবী। অন্য মুসলমানদের মতো না।

শত্রু, না বন্ধু?

হরিরাম: গুরুদেব, পাকিস্তানীরা কি আমাদের শত্রু?
গুরুদেব: হ্যাঁ, বৎস। পাকিস্তানীরা আমাদের শত্রু।
হরিরাম: ওরা কী চায়?
গুরুদেব: ওরা আমাদের ধ্বংস করতে চায়।
হরিরাম: আর আমরা কী চাই?
গুরুদেব: আমরা ওদের ধ্বংস করতে চাই।
হরিরাম: তাহলে তো ওরা আমাদের বন্ধু, শত্রু না।
গুরুদেব: কীভাবে, হরিরাম?
হরিরাম: কারণ, ওদের আর আমাদের উদ্দেশ্য তো একই।

মোহাম্মদ শাহজাহান: অনুবাদক, কলামিষ্ট ও আইনজীবী।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২০ রাত ৯:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×