somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মসজিদুল হারাম ও নববী কি আসলেই কি খুলে দেয় হয়েছে?

০৭ ই মে, ২০২০ ভোর ৫:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মোহাম্মদ শাহজাহান
এক।
করোনা ভাইরাস থমকে দিয়েছে সারা বিশ্ব। বাদ যায়নি ইবাদতগৃহ বা উপাসনালয়ও। কাবা শরীফ অর্থাৎ মসজিদুল হারাম আর মসজিদুল নববীও বন্ধ একই কারণে। আমাদের এখানেও মসজিদগুলোতে পাঁচ ওয়াক্তের নামাজসহ জুমা আর পবিত্র রমজানের তারাবি নামাজ সরকারী আদেশে বড় পরিসরে আদায় বন্ধ।
দুই।
ধর্মপ্রাণ মুসলমানদের কাছে মসজিদের এ অবস্থা বেদনার। তাই করোনা পরিস্থিতি কবে স্বাভাবিক হবে আর কবে মুসল্লিরা দলবলে গিয়ে মসজিদে নামাজ আদায় করতে পারবেন- এ নিয়ে জল্পনারও শেষ নেই যেনো। আর এতে মসজিদুল হারাম ও মসজিদুল নববী খুলে দেয়া না দেয়ার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা অবশ্যম্ভাবী। কারণ, সারা বিশ্বে মসজিদগুলোতে নামাজ আদায় বন্ধ বা সীমিত করার পেছনে মসজিদুল হারাম ও নববী বন্ধের যুক্তি দেখানো হয়েছে। একই যুক্তিতে মসজিদুল হারাম ও নববী খুলে দেয়া হলে অন্যান্য মুসলিম দেশের মসজিদগুলোও ক্রমান্বয়ে খুলে দেয়া হবে-এমনটিই ভাবনা অনেকের।
তিন।
সৌদি আরবের করোনা পরিস্থিতি এখনও বেশ নাজুক। এর ফলে মসজিদুল হারাম ও নববী এখনও বন্ধই আছে। মসজিদ দুটো খুলে দেয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেয়নি সৌদি সরকার। কিন্তু গত কয়েকদিন ধরে বাংলাদেশের গণমাধ্যম ও সোশাল মিডিয়া মসজিদ দুটো খুলে দেয়া হয়েছে-এমন ভুয়া খবরে সয়লাব। নিচে পত্রিকার নামের পাশে উল্লেখিত শিরোনামগুলোতে ক্লিক করে আমাদের গণমাধ্যমের এ সংক্রান্ত কয়েকটা খবর পড়ে নিন।
জনকন্ঠ এর শিরোনাম-মসজিদুল হারাম-নববী খুলে দিল সৌদি
ঢাকাটাইমস২৪ এর শিরোনাম-খুলে দেয়া হল মসজিদুল হারাম ও নববী
আগামীনিউজ এর শিরোনাম-খুলে দেয়া হল মসজিদুল হারাম ও নববী
চার।
এই খবরগুলোতে একেকটি গণমাধ্যম একেকটি সূত্র উল্লেখ করেছেন। কেউ বলছেন সৌদি হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়ের কথা, কেউবা মসজিদুল হারাম এর কর্তৃপক্ষের কথা বলছেন। কেউ কেউ আবার সৌদি গেজেটসহ সৌদি আরবের পত্র-পত্রিকার বরাত দিয়েছেন। অথচ সৌদি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ওয়েবসাইট ভিজিট করে মসজিদ দুটো খুলে দেয়া হয়েছে মর্মে কোন তথ্য পাওয়া যায়নি। সৌদি গেজেট নামের পত্রিকার সাইটেও এ ধরণের কোন খবর নেই। অথচ, এটি সত্য হলে অনেক বড় খবর হিসেবে এটি অবশ্যই এ দুটো ওয়েবসাইটে অত্যন্ত গুরুত্ব সহকারে প্রকাশিত হতো। বরং দেখা যাচ্ছে, মসজিদুল হারামের টুইটার একাউন্ট Haramaininfo এ রীতিমতো Clarification আকারে বলা হয়েছে, মসজিদুল হারাম খুলে দেয়া হয়েছে মর্মে প্রচারিত/প্রকাশিত খবরটি পুরোপুরিই মিথ্যা ও ভুয়া। নিচের লিঙ্কগুলোতে ক্লিক করে সৌদি সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সৌদি গেজেট পত্রিকার সাইট ঘুরে আসুন এবং মসজিদুল হারামের উক্ত নোটিশটি পড়ে নিন।
মন্ত্রণালয়ের ওয়েবসাইট-হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়, সৌদি আরব
সৌদি গেজেট পত্রিকার ওয়েবসাইট-সৌদি গেজেট পত্রিকা
Haramainifo এর Clarification-এটি পুরোপুরি ভিত্তিহীন ও মিথ্যা
পাঁচ।
বাংলাদেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। এখনও ঘর থেকে বাইরে বের হবার সময় আসেনি। কিন্তু একদিকে মানুষ সরকারের খবরদারি মেনে ঘরে থাকতে নারাজ, অন্যদিকে সরকারও গার্মেন্টস কারখানা খুলে দেয়া, আসন্ন ঈদ উপলক্ষে সীমিত পরিসরে দোকানপাট খুলে দেয়ার মত কিছু হঠকারী ও স্ববিরোধী সিদ্ধান্ত নিয়েছে। ফলে এখানে মসজিদগুলোও পুরোপুরি খুলে দেয়ার দাবী উঠছে সোশাল মিডিয়াতে। আর এতে মসজিদুল হারাম ও নববী খুলে দেয়া হয়েছে মর্মে প্রকাশিত খবরটিও ভুমিকা রাখছে কিছুটা। তাই খবরের রচয়িতা ও পাঠকের অনুসন্ধিৎসা এখন অন্য যে কোন সময়ের চেয়ে বেশি জরুরি।
মোহাম্মদ শাহজাহানঃ আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। মুঠোফোন-০১৮২৭৬৫৬৮১৬
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×