somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাঃ দেবী শেঠি কি করোনা নিয়ে গুজবের শিকার?

১১ ই মে, ২০২০ বিকাল ৩:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডাঃ দেবী শেঠি কি করোনা নিয়ে গুজবের শিকার?
মোহাম্মদ শাহজাহান
এক।
দেবী শেঠি। ভারতের প্রখ্যাত একজন বিশেষজ্ঞ চিকিৎসক। নারায়না হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন বেঙ্গালুরুতে। খুব কম খরচে চিকিৎসা সেবা দেন ওখানে। ভারতে তো বটেই, বাংলাদেশী রোগীদের কাছেও তিনি আর তাঁর হাসপাতাল অত্যন্ত জনপ্রিয়। করোনাকালে গুজবের কবলে পড়েছেন তিনিও।
দুই।
দেবী শেঠিকে নিয়ে প্রথম গুজবটি একটি ভুয়া অডিও ক্লিপ নিয়ে। আর দ্বিতীয়টি করোনায় আগামী এক বছরের জন্য তাঁর কথিত ২২টি পরামর্শ নিয়ে। প্রথম গুজবটি মোটা দাগে এই ছিল যে, তিনি নাকি ওই অডিও ক্লিপে বলেছেন, করোনার উপসর্গ আছে এমন প্রত্যেকের করোনা টেস্ট করা দরকার নেই। এটি নিয়ে নিউজ স্টোরি। আমাদের দেশের মিডিয়াতেও। পরে জানা গেলো, তিনি ওরকম কিছুই বলেননি; অডিও ক্লিপটি সম্পূর্ণ ভুয়া। এ নিয়ে ভারতীয় মিডিয়ার কয়েকটি বিস্তারিত প্রতিবেদন দেখে নিই নিচের লিঙ্কে।
TIMES OF INDIA এর প্রতিবেদন- Fake Audio Clip Attributed to Dr. Devy Shetty
OUTLOOK INDIA এর প্রতিবেদন- Fake Audio Clip
FREE PRESS JOURNAL এর প্রতিবেদন - Audio Clip Fake
তিন।
এবার আসি দ্বিতীয়টি নিয়ে। এটি একেবারে তরতাজা। গতকালের খবর। বলা হচ্ছে, দেবী শেঠি করোনা নিয়ে ২২টি পরামর্শ দিয়েছেন। তাও আবার আগামী এক বছরের জন্য। নিচের লিঙ্কগুলো দেখুন।
দৈনিক কালের কণ্ঠ এর শিরোনাম-আগামী ১ বছরের জন্য ২২ জরুরি পরামর্শ ডা. দেবী শেঠির
ডাক্তার প্রতিদিন পোর্টালের শিরোনাম-করোনা থেকে বাঁচতে আগামী ১ বছরের জন্য ২২ জরুরি পরামর্শ দিলেন ডা. দেবী শেঠি
প্রিয় ডটকম পোর্টাল এর শিরোনাম-আগামী ১ বছরের জন্য ২২ জরুরি পরামর্শ ডা. দেবী শেঠির
Daily US Times এর শিরোনাম-21 important advice on coronavirus: Dr. Devi Shetty
চার।
দেবী শেঠিকে নিয়ে এর আগেও ভুয়া খবর এসেছে মিডিয়ায়। ২২ টি পরামর্শ প্রদানের এই খবরটিও গুজব নয় তো আবার? অন্তর্জালে অনুসন্ধান করেছি। ভারতের মূলধারার কোন গণমাধ্যমে খবরটি আসেনি। Daily US Times এর ওয়েবসাইটে দেয়া তথ্যমতে, এটি যুক্তরাস্ট্র ভিত্তিক একটি পোর্টাল। তবে অন্য যে কোন ভারতীয় নিউজ পোর্টালের মতো ভারতীয় খবরে ভর্তি। অখ্যাত পোর্টাল। খেয়াল করুন, এই পত্রিকায় খবরটির কোন সূত্র উল্লেখ নেই। দেবী শেঠি কখন, কোথায়, কার কাছে, কীভাবে এই কথাগুলো বলেছেন কিছুই উল্লেখ নেই খবরে। কালের কন্ঠ, ডাক্তার প্রতিদিন বা প্রিয় ডটকম-এগুলোতেও খবরের সূত্রের খবর নেই কোন! এবার আসুন, বাংলা শিখি। নতুন করে। কাশির সাথে দূরে থাকুন/ মুখোশটি মুখোমুখি রাখুন/আপনার চারপাশে কোন গোলমাল হতে দেবেন না/ আপনার ঘরে জুতো আনবেন না, তাদের বাইরে রাখুন/আপনার পরিবারের সাথে এটি ভাগ করুন (বোল্ড ও আন্ডারলাইন আমার)। গুগল ট্রান্সেলেটরের কারসাজি কি? আবার Daily US Times এর শিরোনামে ২১টি পরামর্শের কথা বলা হলেও মূল খবরে পরামর্শ দেখা যাচ্ছে ২০টি!
পাঁচ।
প্রবাসী ভাই-বোনদের কস্টার্জিত অর্থ আমাদের অর্থনীতির অন্যতম ভিত। করোনাকালে তাঁরা অনেকেই দেশে ফেরত এসেছেন। করোনার কালো মেঘ কেটে গেলে তাঁরা বিদেশে কর্মস্থলে ফিরতে চাইবেন। কিন্তু দেবী শেঠি যে আগামী এক বছর বিদেশ যেতে বারণ করছেন! না, তিনি তা করছেন বলে মনে হয় না আদৌ। পরামর্শের আদলে রচিত অসমর্থিত সূত্রের এই খবর সত্য হবার সম্ভাবনা খুব কম। আর তাছাড়া, করোনার প্রাদুর্ভাব তো অচিরেই কেটে যাবে বলেই আমরা জানি সবাই; কিন্তু এই খবরে দেখা যাচ্ছে, এটি থাকবে আরও এক বছর! আমাদের মনোবল নিয়ে খেলা করছেন না তো কেউ?
করোনা প্রতিরোধে সচেতন থাকি; সাথে যে কোন খবর নির্বিচারে লুফে নেয়া থেকেও বাঁচি।
মোহাম্মদ শাহজাহানঃ আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। মুঠোফোন-০১৮২৭৬৫৬৮১৬


সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০২০ রাত ১:৫৩
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাটারিচালিত রিকশা , তিন-চাকার যানবাহন ব্যবস্থাপনা, অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা, কর্মসংস্থান ও জীবিকা সুরক্ষা এবং সিসা-দূষণরোধ বিষয়ে একটি সমন্বিত নীতিগত প্রস্তাব।

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:৪৮


বাংলাদেশের নগর ও শহরতলির পরিবহন ব্যবস্থায় ব্যাটারিচালিত রিকশা, ইজি-বাইক ও অন্যান্য বৈদ্যুতিক তিন-চাকার যান ইতোমধ্যে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা। নিম্ন ও মধ্যম আয়ের যাত্রীদের জন্য অপেক্ষাকৃত কম খরচের পরিবহন, বিপুলসংখ্যক চালক... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

×