somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনা ভাইরাসের জিন আবিষ্কারে বাংলাদেশ বিশ্বে প্রথম?

১৩ ই মে, ২০২০ সকাল ১০:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোহাম্মদ শাহজাহান

এক।
করোনা ভাইরাস নিয়ে গবেষণায় লিপ্ত গোটা দুনিয়ার বিজ্ঞানীরা। করোনার জিনগত বৈশিষ্ট্য আবিষ্কার করে সে অনুযায়ী প্রতিষেধক তৈরির জন্য নিরন্তর গবেষণায় নিমগ্ন তাঁরা। বাংলাদেশেও এ নিয়ে গবেষণা হচ্ছে। আজ মিডিয়ায় চাইল্ড হেলথ রিচার্স ফাউন্ডেশন নামের বাংলাদেশী এক গবেষণা প্রতিষ্ঠান করোনার জিন রহস্য উদঘাটন করতে সমর্থ হয়েছে বলে খবর বেরিয়েছে।
দুই।
বাংলাদেশী গবেষকরা করোনার জিন আবিষ্কার করেছেন-এই খবরে গৌরব বোধ করি আমরা। এ কারণে সংশ্লিষ্ট গবেষকদের ঐকান্তিক অভিনন্দন জানাই। পাশাপাশি এটিও বলতে হবে যে, আমাদের দেশের গবেষকদের অনেক আগেই ভারত, চীন ও রাশিয়ার গবেষকরা করোনার জিন নিয়ে গবেষণা করে এর রহস্য উদঘাটন করেছেন। নিচের লিঙ্কগুলো দেখুন।
Times of India এর প্রতিবেদন- Genome Sequence Decoded
RBTH.COM এর প্রতিবেদন-Russian Scientists Fully Decode Genome of Covid-19
তিন।
সত্য কথা হলো, চাইল্ড হেলথ রিচার্স ফাউন্ডেশনের গবেষকরা এই গবেষণা শুরু করা ও জিন রহস্য উদঘাটনের ক্ষেত্রে বাংলাদেশেই প্রথম, সারা বিশ্বে নন। এই প্রতিষ্ঠানের কোন গবেষকও এমনটি দাবী করেননি। এমনকি, নিজেদের ওয়েবসাইটে এই কলাম লেখার সময়েও করোনার জিন আবিষ্কার নিয়ে কোন তথ্য-উপাত্ত অন্তর্ভূক্ত করেননি তাঁরা। অথচ, নিচের লিঙ্কগুলো থেকে আমাদের দেশের কিছু অতি উৎসাহী পত্রিকা ও নিউজ পোর্টালের খবরের নমুনা দেখুন। ‘সারা বিশ্বকে পেছনে ফেলে--’, ‘হতবাক করে দিল করোনা বিশ্বকে’, আর ‘দেশেই’ শব্দগুচ্ছ খেয়াল করুন।
স্বাধীন নিউজ২৪ এর প্রতিবেদন-সারা বিশ্বকে পেছনে ফেলে করোনা ভাইরাসের জিন আবিষ্কার করল বাংলাদেশ
প্রথম বার্তা নিউজ এর প্রতিবেদন-বাংলাদেশের এই আবিষ্কার হতবাক করে দিল করোনা বিশ্বকে
ডিবিসি নিউজ এর প্রতিবেদন- দেশেই প্রথমবারের মতো করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স
দৈনিক ইনকিলাব এর প্রতিবেদন-দেশেই প্রথমবারের মতো করোনার জিনোম সিকোয়েন্স
চাইল্ড হেলথ রিচার্স ফাউন্ডেশন এর ওয়েবসাইট- http://chrfbd.org/
চার।
বাংলাদেশ বিশ্বের সব ধরণের ভালো কাজে প্রথম হোক-এই প্রার্থনা আমাদের সবার। কিন্তু যেখানে প্রথম নয় আমাদের দেশ, সেখানেও কেনো প্রথম হবার দাবী করতে হবে? করোনাকালে সুস্থ থাকুক সাংবাদিকতাও।
মোহাম্মদ শাহজাহানঃ গণমাধ্যম বিষয়ে অনুসন্ধিৎসু ও আইনজীবী, বাংলাদেশ সুপ্রীম কোর্ট। মুঠোফোন-০১৮২৭৬৫৬৮১৬



সর্বশেষ এডিট : ১৪ ই মে, ২০২০ রাত ২:৫৫
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×