somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লৌহ-মানব ৩

১০ ই জুন, ২০১৩ রাত ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আয়রন ম্যান ৩ দেখে আসলাম স্টার সিনেপ্লেক্সে গিয়ে।


প্রথমে আসি থ্রিডি বিষয়টায়। স্টার সিনেপ্লেক্সকে ধন্যবাদ থ্রিডি ফিল্মগুলো রিলিজ দেয়ার জন্য এবং নতুন নতুন ফিল্মগুলোকে প্রোমোট করার জন্য। যে যাই বলুক "থ্রিডি ইজ নো ডিফ্রেন্ট অ্যাট অল" অর হোয়াটএভার, আমার কিন্তু বেশ ভালোই লেগেছে।


এখন আসি ফিল্মের ওভারঅল ব্যাপারটায়। Iron Man 3 সম্পূর্নরূপে একটি কমার্শিয়াল ফিল্ম। আর এই ফিল্মগুলো খুব সহজেই ব্যবসাসফল হয়। এই ফিল্মটিকে আমরা বলতে পারি “পুরাই এন্টারটেইনিং মাম্মা”।
এখন ফিল্মটির একটু ভেতরে যাই। এই ফিল্মটি এর আগেরগুলো থেকে বেশ আলাদা।কেন যেন আমার আয়রন ম্যান সিরিজটার প্রতি একটা বিতৃষ্ণা ছিল। কিন্তু এই ফিল্মটা সেটাকে ম্লান করে দিয়েছে। এই ফিল্মটিকে অন্য সব এ্যাকশন ফিল্ম থেকে খুব সহজেই আলাদা করা যাবে কয়েকটি বিষয়কে বেইজ করে। প্রথমত, এই ফিল্মটিতে ভিলেনকে বেশ ক্ষমতাবান দেখানো হয়েছে যেটা এর আগে শুধুমাত্র ব্যাটম্যান সিরিজে আমি দেখতে পেয়েছি। তবে আয়রন ম্যান অবশ্যই ব্যাটম্যানের স্ট্যান্ডার্ড ছুঁতে পারেনি। দ্বিতীয়ত, এ্যাকশন ফিল্ম হওয়া সত্ত্বেও যথেষ্ট পরিমান এবং ভালো মানের হিউমার এবং প্র্যাঙ্ক যুক্ত করা হয়েছে। যা এই ফিল্মকে গতানুগতিক এ্যাকশন এর থেকে আলাদা করে তুলবে। তৃতীয়ত, সিকোয়েন্সিং এর একটা বড় ভূমিকা ছিল এই ফিল্মে। সিকোয়েন্সগুলো খুবই পারফেক্ট এবং যথাসময়ে সর্বোত্তম দৃশ্যটি দেখানোর চেষ্টা করা হয়েছে। ফিল্মের নার্ভ হিটিং এ্যাকশনগুলো খুবই ভালো ছিল। সর্বশেষে, এ্যাকশন ফিল্ম বলে চালিয়ে দেয়ার জন্য শুধুমাত্র মারামারি কাটাকাটির দৃশ্যায়ন করা হয়নি, বরং কিছুটা কাহিনীও ফুটিয়ে তোলা হয়েছে বলে ভালো লেগেছে। পাশাপাশি, যেসব এ্যাকশন ফিল্মে “ফল অব দ্য হিরো” ব্যাপারটা ঠিক নায়কের উত্থানের মতই গুরুত্ব পায়, সেই ফিল্মগুলো আমার বরাবরই ভালো লাগে।


আর বেশি কিছু লেখার মত নেই। তবে সম্পূর্ন এক্সপেরিয়েন্স ভালো হবে যদি এই ফিল্মটি হলে গিয়ে দেখে আসেন। তাই যারা দেখেননি, তাদেরকে হলে গিয়ে দেখতে সাজেস্ট করব। কারন, এই ফিল্মটি ভালো লাগার হয়ত এটাও একটা কারণ। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৩ রাত ১২:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×