somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"He was my father" (Film: Road to Perdition)

১৭ ই জুন, ২০১৩ বিকাল ৩:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Road to Perdition
Director: Sam Mendes
IMdb rating: 7.7


গল্পের শুরুঃ ফিল্মটি গড়ে উঠেছে ১৯৩১ সালের পটভূমির উপর ভিত্তি করে। মাইকেল জুলিভান একজন হিটম্যান রুনির জন্য কাজ করতেন। রুনির জন্য মানুষ খুন করাও তার কাজেরই একটা অংশ ছিল। বাবাহারা মাইকেল জুলিভান এর চরিত্রে অভিনয় করেছেন টম হ্যাঙ্কস। জুলিভানের ১২ বছরের ছেলে এক পর্যায়ে বাবাকে দেখে বন্দুক হাতে আর জেনে ফেলে বাবার সব কৃতকর্মের কথা। হয়তবা কোনো এক সময় বাবাকে সে ঘৃণা ও করতে শুরু করে। রুনির ছেলে কনর এবং তর সাথে জুলিভানের অন্তঃকলহ থেকে শুরু হয় জুলিভান এর টিকে থাকার লড়াই। এই লড়াইয়ে তার সাথে থাকে তার ১২ বছর বয়সী ছেলে মাইকেল জুলিভান জুনিয়র। এভাবেই এগোতে থাকে গল্প।


গল্পের মাঝে বিচরণঃ ফিল্মটির বৈশিষ্ট্য হল এর অত্যন্ত সুন্দর উপস্থাপনা। মাঝখানে দর্শক হিসেবে আপনার মনে হতে পারে যে ফিল্মটি খুবই স্লো, কিন্তু ফিল্মের শেষে আপনি জানতে পারবেন, সেই স্লো সময়টুকু আপনাকে দেয়া হয়েছে গল্পের ভেতরে ঢোকার জন্য। ১৯৩১ এর মাফিয়া থ্রিল এবং পলিটিক্সের সাথে এই ফিল্মে যুক্ত হয়েছে এক বাবা আর তার ছেলের ভালবাসা। যা কখনই প্রকাশ করা হয়না। ঠিক যেমনটা ঘটে আমাদের জীবনেও। একটি অ্যাকশন সিকোয়েন্স আছে ফিল্মটিতে। এর থেকে ভালো করে একটা ক্লাসিক অ্যাকশন ফুটিয়ে তোলা সম্ভব হতো না। সর্বশেষে দেখা যাবে একটা অসম্ভব সুন্দর ক্লাইমেক্স। এর থেকে পারফেক্ট ক্লাইমেক্স হয়তো দেয়া যেত না। ক্লাইমেক্সে একটা পর্যায় আসবে, যখন আপনার মনে হবে যেন আপনি এখানেই থেকে যেতে চান। আপনি জানবেনও না কিন্তু আপনি ততক্ষনে গল্পের মাঝে ঢুকে গিয়েছেন।


অবশেষেঃ ফিল্মের সাউন্ডট্রাকগুলো অসম্ভব ভালো লাগার মতন। প্রত্যেকটি সাউন্ডট্রাকই সুন্দর এবং পটভূমির সাথে দারুনভাবে মিলে যায়। ক্যামেরার কাজ যথাযথই হয়েছে, যেটাকে বলে eye soothing. তবে লং শটগুলো আর ওয়াইডএঙ্গেল এর কাজগুলো চোখে লাগার মত। ক্যামেরার ব্যাপ্তি আপনাকে অনেকটাই গল্পের ভেতরে ঢুকে যেতে সহায়তা করবে। সবশেষে বলব, বেশ ভালো ফিল্ম। আমি খালি ভাবছি, এতদিন না দেখে থাকলাম কিভাবে? অনেকেই হয়তোবা আগেই দেখে ফেলেছেন। তবে যারা দেখেননি, তাদের জন্য মাস্ট ওয়াচ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

একটা ফোন কলের দূরত্বে ১০ হাজার মানুষের চাকরি!

লিখেছেন জুয়েল তাজিম, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১০



একটা ফোন কলের দূরত্বে ১০ হাজার মানুষের চাকরি!
বিষয়টি আপনি সমাধান করছেন না কেন, পিএম সাহেব? আপনার তো মাত্র একটা ফোন কলই যথেষ্ট—অন্তত ভুক্তভোগীদের এতদিনের অপেক্ষা দেখে সেটাই মনে হয়!
একটা ভুল... ...বাকিটুকু পড়ুন

কার জন্য; কেন এতো লেখালেখি

লিখেছেন সামছুল আলম কচি, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:২১

লিখে রাখো বৎস'রা ; এ দূর্মুর্খ আর বর্ন ব্লাইন্ড ও বেইমানদের বাংলাদেশ-এ ভালো কিছুই তৈরী হবে না ! লিখে রাখো বৎস'রা !!
যে যে ব্যক্তির মনে বিষাক্ত রাজনীতির বীজ ঢুকেছে;... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

×