somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধনুশ... শুধুই ধনুশ

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
“Raanjhanaa”
IMDB rating: 7.8/10
My rating: 7.0/10


নামটা মোটামোটি সবারই জানা। মাঝে অনেকগুলো পোস্ট দেখলাম ফেবুতে। সেগুলোর মূল বক্তব্যই ছিল যে এই ফিল্মটা নিয়ে তেমন কোনো আলোচনা আর রিভিউ দিচ্ছে না কেউ। যাই হোক, এই ফিল্মটা নিয়ে আমার কিছু কথাবার্তা আছে, যারা আগ্রহী, পড়ে নিতে পারেন।

প্রথমত আসি ছবির পটভূমিতে। ফিল্মের মূল চরিত্র দুটির ছোটবেলার ঘটনাগুলো আমার মনে হয় খুবই সুন্দর করে ফুটিয়ে তুলতে চেয়েছেন গল্পের লেখক এবং স্ক্রিপ্টরাইটার দুজনে মিলেই। সিকোয়েন্সগুলো দেখে নিজের ছোটবেলার কথাগুলো মনে পড়ে যাওয়ার মত। ধনুশ এর কিশোরকালীন চেহারাটা খুবই মানানসই ছিল, তবে কেন যেন সোনম এর সাথে যাচ্ছিল না বিষয়টা। অবশেষে তারা দুজনেই বড় হয়ে যায় এবং সোনম এর প্রেম হয় অভয় এর সাথে। কাহিনী বাস্তবতা নিয়ে এগোতে থাকে। এদিকে টানা আট বছর ধরে সোনম এর প্রেমে হাবুডুবু খেতে খেতে আর অপেক্ষা করতে করতে জীবন কাটতে থাকে ধনুশ এর। এভাবেই এগোতে থাকে গল্প। নানান টানাপোড়ান এর মধ্যে দিয়ে তাদের মাঝবয়সী প্রেক্ষাপটটি কেন যেন বাস্তবতার বাইরে ছিল কিছুটা। কাহিনীটির মাঝে নতুনত্ব থাকলেও কিছুটা একঘেয়েমী চলে আসে এক পর্যায়ে। যাক, তবে খারাপ না একেবারেই গল্পটা। আসলে বেশ ভালো।


ক্যামেরা, সিনেমাটোগ্রাফী, এফেক্ট, এগুলোর বিষয়ে তেমন কিছুই বলার নেই। কারণ তেমন আহামরী কোনো শট চোখে পড়েনি আমার।

এবার আসি আসল কথায়। অভিনয়। এধরনের ফিল্মে অভিনয় অনেকটা নিরামিষে পাঁচফোড়ন এর মত কাজ করে। অন্য একটা স্টান্ডার্ডে নিয়ে যায় ফিল্মকে। এখানেও ঠিক তেমনটাই হয়েছে। সোনম কাপুর এর অভিনয়ে কোথায় যেন বার বার একটা শুভঙ্করের ফাঁকি থেকেই যায়। হয়তবা, এই ধরনের চরিত্রের জন্য এখনও পারফেক্ট না সোনম। ধনুশ বাবাজির অভিনয় দেখে মনে হয়েছে, ছেলেটা আসলেই মনে হয় জীবনযুদ্ধে জর্জরিত। এতটা স্মুথ অভিনয় করল কিভাবে ছেলেটা? ছবির মূল আকর্ষনও ছিল এই ছেলেটা। পুরোটা ফিল্মে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা লেগেছে ওর অভিনয়ের দিকে। সামনেই অনেক বড় কিছু করবে বলে ধারনা হচ্ছে। এই ফিল্মে আরো একটা ক্যারেক্টারকে কেন যেন পারফেক্ট মনে হয়েছে। সে হল বিন্দিয়া। মেয়েটা দারূন অভিনয় করেছে। একেবারে ফ্ললেস যাকে বলে।


অনেকদিন ধরে অপেক্ষা করছিলাম ফিল্মটার জন্য। যদিও তেমন ভালো প্রিন্ট পাইনি, তবুও এক বন্ধুর বদৌলতে দেখেই ফেললাম। যারা এখনও ফিল্মটি দেখেননি, অন্তত ধনুশ এর অভিনয়ের জন্যও দেখতে পারেন। ভালো লাগবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

মিত্রের তালাশ ও মিত্রতা তৈরিঃ প্রসঙ্গ আমাদের জাতীয় ও রাজনৈতিক জীবন

লিখেছেন শেহজাদ আমান, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ১০:৩৩



বাঙলায় পাওলো কোয়েলহোর সর্বাধিক বইয়ের অনুবাদক হিসেবে দেখেছি তিনি তাঁর প্রায় সকল বইয়ে একটা জিনিসকে খুব গুরুত্ব দিয়েছেন। সেটা হলোঃ মিত্র তালাশ করা বা তৈরি করা। এই জিনিস আমাদের... ...বাকিটুকু পড়ুন

ইউনুস সাহেব আমেরিকার কাছে দেশ বিক্রি করে দিয়েছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫০


রমজান মাসের শেষ দিককার কথা। আব্বা-আম্মার সঙ্গে ইউনাইটেড হাসপাতালে গেলাম নানাকে দেখতে। মায়ের দিকের এই আত্মীয়র হার্টে চারটা রিং বসানো হয়েছে, কিন্তু কেবিনে ঢুকে বুঝলাম তার জবান এখনো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

সর্বনাশ

লিখেছেন রাজীব নুর, ২৬ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫২



আমি কবিতা লিখতে পারি না।
আসলে আমি কোনো কিছুই সাজিয়ে গুছিয়ে লিখতে পারি না। আমার লেখা মানেই এলোমেলো এবং অগোছালো বিশ্রী রকম। মাঝে মাঝে লোভ হয়, কবিতা... ...বাকিটুকু পড়ুন

×