somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভ জন্মদিন ......। বাংলার বন্ড!!!

১৭ ই এপ্রিল, ২০১৪ বিকাল ৩:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ বাংলা চলচ্চিত্রের তুমুল আলোচিত সমালোচিত নায়ক অনন্ত জলিলের জন্মদিন।অনন্ত জলিলের দেয়া তথ্যমতে তিনি মুন্সিগঞ্জ জেলায় তার সাথে বাবার কাছে বড় হয়েছেন। তার পাঁচ বছর বয়সে তার মা মারা যান।অনন্ত জলিল ও লেভেল আর এ লেভেল করেছেন ঢাকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে। এরপর ম্যানচেস্টার থেকে বিবিএ এবং ফ্যাশন ডিজাইনিং পড়েন।অনন্ত জলিলের সহধর্মিণী তার অধিকাংশ চলচ্চিত্রের নায়িকা আফিয়া নূসরাত বর্ষা।


অবিরত যখন বাংলাদেশে প্রেক্ষাগৃহ ভেঙ্গে তৈরি হচ্ছে শপিং মল, বড় রূপালী পর্দার আচ্ছন্ন আকর্ষণের বদলে দর্শক ভিনদেশী সিনেমা দেখার জন্য সাধ্যানুসারে বেছে নিয়েছেন টিভি, পিসি, ল্যাপটপের ছোটপর্দা; তখন সিনেমাপাড়ায় অনন্ত জলিলের প্রবেশ ‘খোঁজ দ্যা সার্চ’ ছবির মাধমে। তারপর এক এক করে করেছেন- ‘দ্য স্পিড’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘মোস্ট ওয়েলকাম’ এবং সর্বশেষ ‘নিঃস্বার্থ ভালোবাসা’।সামনে মুক্তি পেতে যাচ্ছে 'মোস্ট ওয়েলকাম টু'. চলচ্চিত্রে নায়ক এবং প্রযোজক হিসেবে যাত্রা শুরু করলেও নিঃস্বার্থ ভালোবাসা এবং মোস্ট ওয়েলকাম টু চলচ্চিত্রের পরিচালনার কাজটিও অনন্ত জলিল নিজে করেছেন। নির্মাণে সর্বাধুনিক প্রযুক্তি, বেশ চকচকে রঙ, বেশ ভালো মানের অডিও, ধুন্ধুমার এ্যাকশন ইত্যাদি উপাদান অনন্ত জলিলের চলচ্চিত্র গুলো দেখতে নির্দিষ্ট শ্রেণীর প্রেক্ষাগৃহ বিমুখ দর্শকদের প্রেক্ষাগৃহে ফিরিয়ে নিয়েছে। সিনেমাপাড়ায় এ মানুষটির পথচলায় আমাদের সিনেমার বাজার যে একটু চাঙ্গা হয়েছে একথা অস্বীকার করা যাবে না।খোদ অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত স্বপরিবারে প্রেক্ষাগৃহে বসে তার নিঃস্বার্থ ভালোবাসা চলচ্চিত্রটি উপভোগ করেছেন। তিনি চলচ্চিত্রের উন্নয়নে ইতোমধ্যে ভবিষ্যতে বিভিন্ন কর্মকাণ্ড করার ঘোষণা দিয়েছেন। তার মধ্যে রয়েছে ভারতের প্রাসাদ ল্যাবের আদলে নিজস্ব সিনে ল্যাব নির্মাণ এবং প্রতি জেলায় একটি করে মাল্টিপ্লেক্স নির্মাণের ঘোষণা।


সামাজিক মাধ্যমে অনন্ত জলিল তুমুল আলোচিত ব্যক্তি। তাকে নিয়ে ফেইসবুক ব্লগ ইত্যাদি অনলাইন মাধ্যমে নিয়মিতই হয় তর্ক বিতর্ক। তার এই তুমুল চাহিদার কারণে ইতোমধ্যে তিনি বিভিন্ন বিজ্ঞাপনের মডেল হয়েছেন। তার মধ্যে রয়েছে গ্রামীণফোন, ইফাদ ওয়েভি চিপস। তাছাড়া বি এম ডাব্লিউ এর বাংলাদেশ শাখার ব্র্যন্ড এম্বাসেডর তিনি।পাশাপাশি গেল বছর তিনি ঔপন্যাসিক হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তাঁর উপন্যাস ‘নিঃস্বার্থ ভালোবাসা’।


বাংলাদেশের চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দেওয়ার নীরব মিশনে অনেকটাই সফলতার দেখা পেয়েছেন জলিল। মূলত নায়ক কিংবা ব্যবসায়ী হলেও অনন্ত জলিল মানবদরদী হিসেবে পরিচিতি লাভ করেছেন। বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তার উপস্থিতি এবং আর্তমানবতার সেবায় তার ভূমিকা চোখে পড়ার মত। অনন্ত জলিল সামাজিক কর্মকাণ্ডের অংশ হিসেবে ৩টি এতিমখানা করেছেন। মিরপুর ১০ নম্বর, বাইতুল আমান হাউজিং ও সাভার মধুমতি মডেল টাউনে আছে এতিমখানাগুলো। এ ছাড়াও সাভারের হেমায়েতপুরের ধল্লা গ্রামে সাড়ে ২৮ বিঘার ওপর একটি বৃদ্ধাশ্রম নির্মাণের কাজ শুরু করেছেন এই নায়ক।


প্রতিবছরের মত এবারও তিনি এতিমখানার ১৬০০ বাচ্চার সাথে নিজের জন্মদিন পালন করবেন। জন্মদিনে দেয়া এক ফেইবুক স্ট্যাটাসে অনন্ত জলিল লিখেছেন, “আজ আমার জন্মদিন যা কেউ জানেনা, ভক্তরা আমার জন্য দোয়া করবেন।”


আমাদের পক্ষ থেকে তার প্রতি রইলো শুভকামনা এবং দোয়া। আশা করছি বাংলা চলচ্চিত্রকে তিনি আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন...

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×