somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাতিষ্ঠানিক শিক্ষা

১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের সমাজের একটা গৎবাধাঁ নীতির প্রধান হলো এই প্রাতিষ্ঠানিক শিক্ষা।শিক্ষিত মানুষ বলতেই সে চেহারা আমাদের মনে ভেসে উঠে "গাড়ী-বাড়ি থাকবে,ভালো জব করবে,কেতাদুরস্ত পোষাক পড়বে ইত্যাদি।এক কথায় শিক্ষিত মানুষটার টাকা থাকতে হবে।ছোট বেলাতে আমরা পড়েছিলাম"লেখাপড়া করে যে, গাড়ী ঘোড়া চড়ে সে।" মূলত শিশু কাল থেকেই আমাদের মাথায় শিক্ষার ভূল সংজ্ঞা ঢুকিয়ে দেওয়া হয়।শিশু মন সে অনুযায়ী বিল্ডআপ হয়।কিছুদিন পর বুঝতে পারে লেখাপড়া(পরীক্ষায় পাশ) না করলে পরবর্তীকালে কপালে দুঃখ থাকে।আমি হলপ করে বলতে পারি "কোনো মেডিকেলের ছাত্র বুকে হাত দিয়ে বলতে পারবে না সে মানব সেবার জন্য লেখাপড়া করছে।মুখে দেখবেন মানব সেবার বুলি মারে।কিন্তু চেম্বারে গেলে ৮০০ টাকার কম এক পয়সাও নিবে না।এভাবে আমরা ও আমাদের সমাজ শিক্ষার সংজ্ঞার্থই বদলে দিয়েছি।এর জন্য বাস্তবতা অনেকাংশে দায়ী।আজকে একটা ছেলে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় কেনো? শিক্ষিত হওয়ার জন্য?না ভাই, চাকরীর বাজারে যাতে ভালো দাম পায় সেজন্য।নিজের বউ-বাচ্চাকে ভালো রাখবে,ভালো খাওয়াবে,ভালো পোষাক পরাবে।একজন মানুষ নিজের শিক্ষাকে তখনই সার্থক মনে করে যখন দেখে তার মানীব্যাগের স্বাস্থ্য নিজের স্বাস্থ্য থেকে ভালো।আপনি শিক্ষিত কিন্তু আপনার টাকা নেই, তখন সমাজও আপনাকে দাম দিতে চাইবে না।লোকে বলবে"কিসের লেহাপরা করছে এহন এর কপালে ভাতও জুটে না"।লেখাপড়ার অবশ্যই দরকার আছে।যেমন, হুমায়ন আহমেদের কথাই ধরুন, তিনি যদি রসায়নে পি.এইচ.ডি না করতেন তাহলে তিনি এই জনপ্রিয়তা পেতেন না। পরিসংখ্যান বলে ডিগ্রি গ্রহনের পরই উনি লেখক হিসাবে পরিচিতি পান।যাইহোক মার্টিন লুথার কিং বলেছিলেন"শিক্ষা হলো একজন মানুষকে গভীর ভাবে চিন্তা করতে শেখানো।বুদ্ধিমত্তা+চরিত্র ;প্রকৃত শিক্ষার এটাই লক্ষ্য।"উনিশ শতকের ঔপন্যাসিক উইলিয়াম এস বিউরস বলেছিলেন"শিক্ষার উদ্দেশ্য জ্ঞানন।তথ্য নয় বরং মূল্যবোধ।"কেউই বলেননি যে শিক্ষার উদ্দেশ্য হলো ভাত খাওয়া।ঝামেলা এইখানে যে আমরা শিক্ষা আর নিজেদের জীবিকা দুইটা একসাথে মিলিয়ে জগাখিচুড়ী বানিয়ে ফেলেছি।সেজন্যই আমাদের রাস্তায় রাস্তায় গন্ডাগন্ডা শিক্ষিত দেখা যায় কিন্তু মানুষ দেখা যায় না।




সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

কান্নার প্রতিধ্বনি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৬


এই গল্পটি একটি ফিকশন ক্রাইম স্টোরী, বাস্তবের একটি ঘটনার ছায়াবলম্বনে লেখা হয়েছে।

১০ মে, ২০১৮। টেকনাফ।

কাউন্সিলর শামসুল আলমের (৪৮) দোতলা বাড়িটি আজ বেশ আলো ঝলমলে।

বসার ঘরে ছোট মেয়ে সুমাইয়া (১২) গণিতের... ...বাকিটুকু পড়ুন

×