জীবনের একটা সময় সবকিছুতেই আবেগ উঠে।দুনিয়াটা থাকে আবেগময়।সবকিছুতেই নিজেকে খুঁজে পায়।বালকাণ্ড চলে সব জায়গায়।এমনকি রাস্তায় দেখা ঐ সুন্দরী অপরিচিতাকেও নিজের করে পেতে চায় বালক।পথে ফকির দেখলে দরদে ঐ সময় বুকটা থলথল করে।যদিও পকেটে থাকলেও বের করার নাম নাই।দিনে দশবার মনে প্রেম জাগে পাশের বাড়ির মেয়েটার জন্য যে গোসল করে ছাদে চুল শুকাতে আসে।ঐ প্রেম জাগাটা যতো না নিজের দোষে, তারচেয়ে বয়সটা বহুগুণে দায়ী।রাত যতো বাড়তে থাকে বালিশে মুখ লুকিয়ে কান্নাটা ততো বেগ পায়।ঐ কান্নার বেগটা ফিজিক্সের তুখোড় ছাত্রও হিসাব করে বের করতে পারবে না।বয়সটা এমনই ভয়ংকর যে, বালক রাস্তায় পথে দাড়িঁয়ে বিড়ি ফুঁকে,নিজেকে বড় প্রমাণের জন্য।এই বয়সেই কিছু একটা করতে মন চায় যেটা সবার চোখে পড়তে বাধ্য।একটা সময়ে আবেগপ্রবণ মনটা আর আগের মতো কাজ করতে চায় না।তখন বালক সবকিছু ফেলে মহাশূন্যের দিকে রওনা দেয়।যে শূন্যে আবেগজাত কোনো বস্তু নাই!!!আবেগটা যান্ত্রিকতায় পরিণত হবে।তখন কোনো মেয়ে দেখলে আর প্রেম জাগবে না,মনে হবে তার অতীতবেত্তা।শুধুই হাসবে,হাসতে হাসতেই সে মহাশূন্যের দিকে এগিয়ে যাবে।আর কাদঁবে না কারনে-অকারনে।কারো জন্য আর অপেক্ষা হবে না।যেন আগের বয়সটা এক যাদুর বাক্স ছিলো,যা ইচ্ছা করতো তাই করা যেতো।আর রাত জেগে বালিশ ভেজানো কান্না হবে না।কারণ ঐ সময় তার স্বপ্নে অফিসের বড় বড় ফাইলগুলো হানা দেবে।এক আজব জীবন যেখানে ইচ্ছামত কান্নার করার স্বাধীনতাটাও নাই।এটার নাম যে বাস্তবতা!!!যেটার আছে দুনিয়ার সব মন হার মানতে বাধ্য।
আলোচিত ব্লগ
প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন
হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন
আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন
ফেরারী বিকেল
বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন
অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।