somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্ণবাদের সূচনাপর্ব!!

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৭৮০ সালে মধ্য-আফ্রিকার আদিবাসী পিগমী মানুষদের জাল দিয়ে শিকার করে নিয়ে এসেছিল ইংরেজ বিজ্ঞানীরা।চিড়িয়াখানায় পুরে রেখছিলো।না, মানুষ বলে ওদের ওরা মনে করে নি।হাজার হাজার মানুষ কালো বর্ণের বেঁটে মানুষদের দেখতে ভীড় করতো চিড়িয়াখানায়।কালো জন্তুগুলো যে মানুষ ছিলো তা বুঝতে ইউরোপীয়দের বহুকাল সময় লেগেছে।বাদামী মানুষগুলোকে সাদারা আগেও ভালো চোখে দেখেনি,এখনও না।এই বর্ণবাদ আসলো কোথা থেকে?
সোশাল ডারউইনিজম।ডারউইন তত্ত্বের অপব্যবহার ছাড়া আর কিছুই নয়।হারবার্ট স্পেনসার নামে ঊনবিংশ শতাব্দীর এক ইংরেজ দার্শনিকের তথাকথিত দার্শনিক।আর্থ সামাজিক তত্ত্বছিলো সারভাইভাল দ্যা ফিটেস্ট।স্পেনসারের এই তত্ত্বের সাথে ডারউইনের অরিজিন অব দ্য স্পেসিস তত্ত্বেরর সাথে মিল করিয়ে বাজারে ছেড়ে দেওয়া হলো।সেটা গোটা ইউরোপ,আমেরিকা লুফে নিলো।সেই সময়ের সমাজের উঁচু তলার মানুষ,তাত্ত্বিক,সমাজবিদ,বুদ্ধিজীবী,রাজনীতিবিদ কেউ দ্বিমত করে নি,প্রতিবাদ করেনি।ঊনবিংশ আর বিংশ শতাব্দী জুড়ে সোশাল ডারউইনিজমের জনপ্রিয়তার ফসল ক্রীতদাস প্রথা,ঔপনিবেশিকতা।শুধু তাই নয়, সামাজিক ডারউইন দিয়ে শ্রেণীভেদ,জাতভেদ কে যৌক্তিক বলা হয়েছে।আমি উঁচুতে,তুমি নিচুতে।এর মানে আমি ওপরে উঠতে পারি, তোমার ওঠার ক্ষমতা নেই।তুমি আমার চেয়ে বুদ্ধি কম রাখো,তোমার গায়ের বর্ণ কালো সুতরাং বেঁচে থাকার যোগ্যতা তোমার চেয়ে আমার বেশি।দূর্বল প্রাণী মরে যায়,সবল প্রাণী বেঁচে থাকে,অথবা দূর্বল প্রাণীকে সবলের অধীনে বেঁচে থাকতে হয়,এই যুক্তিতে মানুষের বেলায় জাত ভিত্তিতে প্রয়োগ করেছিলো পশ্চিমের দার্শনিকরা। এশিয়াবাসী, আফ্রিকাবাসী আর লাতিন আমেরিকার মানুষের জাত দূর্বল,।ইউরোপ আর উত্তর আমেরিকার জাত সবল।মানুষ হিসাবে কালো ও বাদামীরা নিম্মমানের,নিম্নজাতের -এই শিক্ষা সাদাদের মস্তিস্কের কোষে শতাব্দী জুড়ে লালন করছে।এ তো সহজে বিলুপ্ত হবার নয়!!!ডারউইনের মতে প্রাণীকুলের ভিতরেই পরিবর্তন ঘটে,প্রতিকূল পরিবেশটিকে অনূকুল করতে, বেঁচে থাকাকে সহজতর করতে।যারা অনূকুল পরিবেশ পাচ্ছে না,তাদের বেঁচে থাকা হচ্ছে না।মানুষের বেলায় এই অনূকুল পরিবেশটি না থাকার কারন প্রাকৃতিক নয়,না থাকার কারন মানুষেরই তৈরী কুৎসিত রাজনীতি।হার্ভাডের বিখ্যাত শরীরতত্ত্ব বিশারদ এডওয়ার্ড উইলসন বলেছেন" একটি পিঁপড়াকে বুঝে কোনো লাভ নেই,বুঝতে হবে পিঁপড়ের পুরো কলোনীকে।কোনো ব্যক্তির ডিএনএ-এর চেয়ে মূল্যবান সেই ব্যক্তির জাত,তার ডিএনএ।"তাহলে উনার কথা অনুযায়ী দেশের কোনো মানুষ অপরাধ করলে তার শাস্তি পুরো জাতিকেই মাথা পেঁতে নিতে হবে।এশিয়া,আফ্রিকার সাথে ইউরোপের তফাত বোঝাতেই উইলসন অনেক ছলচাতুরির আশ্রয় নিয়েছেন।তবু আমাদের শিক্ষা হয় না।আমরা সুযোগ পেলেই ইউরোপীয়দের পা চাঁটা শুরু করি।শুধুই আফসোস।
সর্বশেষ এডিট : ২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রশ্নের আগুন যুক্তির মহাযাত্রা :প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য ২য় পর্ব ।

লিখেছেন ডঃ এম এ আলী, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ৩:০৮


আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল... ...বাকিটুকু পড়ুন

হাফপ্যান্ট ফুলপ্যান্টের দেশে

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা অক্টোবর, ২০২৬ ভোর ৪:২৮


বাংলাদেশে যারা সোশ্যাল মিডিয়ায় লিখতে ভালোবাসেন, তারা সাধারণত খুব নিরীহ বিষয় পছন্দ করেন। এর একটা কারণও আছে। বেশিরভাগ মানুষই অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলতে চান। এমন কোনো বিষয় নিয়ে লেখা... ...বাকিটুকু পড়ুন

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

×