somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

প্রসংগ ‪সাকিব‬ আল হাসান

০৭ ই জুলাই, ২০১৪ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমার অসম্ভব পছন্দের একজন খেলোয়াড় সাকিব আল হাসান। এমনিতে খেলাধুলার তেমন একটা ভক্ত না, কিন্তু সাকিব ব্যাট বা বল ধরলে হা করে তাকিয়ে থাকাটা এক সময় অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছিলো। আমার কাছে ও ছিলো আবেগহীন রোবটম্যান। সবচেয়ে ভালো লাগতো ও যখন ভালো খেলেও নির্বিকার থাকতো! সেই ছেলেটার মাঝে আমি সর্বপ্রথম আবেগের বহিঃপ্রকাশ দেখেছি এশিয়া কাপে ফাইনালে একটুর জন্য হেরে যাওয়ার পর !

তারপর শুনতাম, সাকিব অমুক করেছে, তমুক করেছে, খুব অহংকারী হ্যান ত্যান ! আরে বাবা ও একটু অহংকারীই না হয় তাতে তোমাদের এতো লাগে ক্যান? আর কেউ আছে যে একটু বাংলাদেশের নাম তুলে ধরতে পারে? আর যেই ছেলেটা এইরকম রোবটম্যান থেকে আস্তে আস্তে বদলে গেল সেই জন্য সে কি একাই দায়ী? বোর্ড দায়ী না? পলিটিক্যাল প্লাস খেলাধূলা সম্পর্কে অর্ধ শিক্ষিত লোকজন (সকলেই না অবশ্যই) যখন বোর্ডের হর্তাকর্তা হয়ে বসে থাকে আর খেলোয়াড়দের যখন তাদের প্রাপ্য সম্মান থেকে বঞ্চিত করা হয় তখন তাদের প্রতি খেলোয়াড়দের সম্মান থাকবে এটা ভাবাটা কি বোকামী না?



আজকে বোর্ড বলছেন অন্যান্য খেলোয়াড়রা সাকিবকে ফলো করে আপনাদের কথা শুনছেনা ! কী আজব কথা ! আপনারা বোর্ডের সদস্যরা কি এটা স্বীকার করে নিজেদের ব্যর্থতাই প্রমান করছেন না? প্লিজ নিজেদের ব্যর্থতা খেলোয়াড়দের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করবেন না। সাকিব গ্রিন রুম থেকে চলে যায়, হোটেলের রুম পরিবর্তন করে এইগুলা সাকিবের দোষ হতে পারে, কিন্তু ব্যর্থতা ম্যানেজমেন্টের। সাকিবকে শাস্তি দিলে ম্যানেজমেন্টকেও দেয়া দরকার (হয়েছে কিনা আমার জানা নেই)। মনে রাখবেন সন্তানের সাফল্য এবং ভুলের ভাগিদার বাবা মাও !

আর সাকিবের অ্যান্টি ফ্যান দের বলছি , ভাইরে সাকিব কয় টাকা কামায়, কোথায় খরচ করে, কিভাবে খরচ করে সেইগুলা আপনাদের এতো লাগে ক্যান? বাঙ্গালির বারা ভাতে ছাই দেয়ার অভ্যাস ত্যাগ করেন। নিজেদের কাজটা ভালোভাবে করেন একদিন আপনিও খরচ করতে পারবেন !
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪০
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×