somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাখি চেনা -২

২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




জার্ডনের বাজ (Jerdon`s Baza) প্রথম দেখি ঢাকার কেরানীগঞ্জের পূবদি গ্রামে ঢোকার মুখে ২০১৫ সালে, স্পট করেছিল আবু বকর সিদ্দিক, এবং সেটা পরে ঢাকা শহরের প্রথম সাইটিং রেকর্ড হিসাবে স্বীকৃত হয়। তেমন ভাল ছবি তুলতে পারিনি সেদিন। ২০১৬ সালের ১ম মে গিয়েছিলাম হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারন্যে, বৃষ্টিবিঘ্নিত দিনটি শুরু করেছিলাম গহীন বনের গবাদি পশুর ট্রেক ধরে, ব্লু ইয়ার্ড বারবেট ছাড়া তেমন পাখি পেলাম না উল্লেখ করার মতো, তাছাড়া লাইট কন্ডিশনও ফটোগ্রাফারদের সাপোার্টে ছিল না। সাথে ছিল সাহাদ রাজু, ইজহার ভাই ইকবাল বাবু, আসিফ ইসতিয়াক। রাজু ই বুদ্ধি দিল টাওয়ারে গিয়ে বসার, প্রথমে দোনমনো করলেও বৃষ্টি আমাদের বাধ্য করলো টাওয়ারে আশ্রয় নিতে। সঙ্গের শুকনো খাবার পানি খেয়েই কাটলো ঘন্টাখানেক, আস্তে আস্তে বৃষ্টি টা ধরে এলো। আমরাও টাওয়ার থেকে নামবার উপক্রম করছিলাম, হঠাৎ আমাদের থামিয়ে দিল মালয়ান নাইট হেরন, টাওয়ার ঠিক পাশ দিয়েই আস্তে আস্তে উড়ে গেল সে, আমাদের ক্যামেরা শাটার পড়তে লাগে অবিরাম। আমরা আশান্বিত হয়ে উঠলাম। এবং ফলও পেলাম । হঠাৎ করেই দেখলাম টাওয়ারের কাছের একটি গাছের ডালে (খুবই কাছে) বসে আছে এই বাজ পাখিটি । আবার আমরা শাটার টেপায় মনোযোগ দিলাম। পাখিটি জার্ডনের বাজ (Jerdon`s Baza)! কোন বাজ পাখিকে সেদিনই এত কাছ থেকে দেখলাম!! আহ সে কি রুপ, শিকারী পাখির আলাদা রুপ!!
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×