১
সকাল, শিশির, কুঁয়াশা ও ঘাস
তীর্যক রোদ বিছানায় আশপাশ
ম্লান হয়ে গেছে রাতের জারুল,
জল শুকানো মগড়া নদীর কূল
আকুল ব্যাকুল কাব্য করে ভীর
দুমড়ানো বুক নাগরিক কবির।
২
ঘাম ঝরানো দিনের শেষে শুভ্রতার প্রেম শুধু আর্তির।
একটুখানি আলো ঘুলঘুলির আরও ভেতরে
বাহাস চলে বাতায়ন ও নদীর অকাট-বধির!
নাগরিক কবি খোঁজে এক ফাঁলি আকাশ, নীল
মেঘ যেন সাদা, তীব্রতর হয় জানালা শার্শির।


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






