somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন তনু। একটি বাংলাদেশ। কিছু বীরপুরুষ।। X(

২৬ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যে কোন অপরাধ মূলতই অপরাধ কিনা সেটা নির্ভর করে তার শাস্তির বা বিচার ব্যাবস্থার উপর। যে কোন অপরাধের পর তার কোন ধরনের বিচার না হলে তখন ঐ অপরাধীটা অপরাধী না থেকে হঠাৎ করে ‘হীরো’ হয়ে যায়। তার নিজের কাছেই নিজেকে মহা-বীর মনে হয়। মহা-বীর চীর উন্নত মম শীর। তাই শীর উন্নত রাখার আকাঙ্খা থেকে সে তখন আরো অপরাধ করবে। সে যদি নাও করে, তার বীরত্ত্বে উৎসাহীত হয়ে আরেক জন করবে। এবং খুব দ্রুতই একটা জনপদ ভরে যাবে এই সব বীর এবং তাদের উন্নত শীরে!! দুর্ভাগ্যের কথা হলো, আমাদের দেশটা এমনই সব মহা বীরে ভর্তি হয়ে যাচ্ছে।
.
প্রত্যেকটা ঘটনার পর প্রচুর প্রচারণা, মিটিং মিছিল হলেও দিন শেষে বেশিরভাগ সময়েই কারো কিছুই হয়না। ব্যাপারটা যতটা না অদক্ষতার কারনে হয় তার থেকে বেশি মানষিকতার কারনে। না হলে টিভি ক্যামেরার সামনে লাইভ খুন করার পরেও বিশ্বজীতের খুনিরা এখনো বেঁচে থাকার কথা না। তাই দিন শেষে এরা সবাই নায়ক। তাদের করা একেকটা অপরাধ হয়ে যায় একেকটা অর্জন, একেকটা মামলা একেকটা ট্রফি। নতুন কোন টার্গেটকে শাষানোর জন্যে তারা আগের করা অপরাধগুলোকে রেফারেন্স হিসেবে দেয় যে- ‘তোর অবস্থাও ওর মত হয়ে যাবে।’ তার মানে দাঁড়ায় যত বেশী প্রচার প্রচারণা, পত্রিকায় লেখালেখি হয় সেটা শাপেবর হয় ক্রিমিনালটার জন্যে। প্রচারের ঢামাডোলে সে বা তারা বীর থেকে এলাকায় মহাবীর হয়ে যায়।
.
এত্ত্ব এত্ত্ব অপরাধ হলেও আমাদের কোথাও ক্রিমিনাল সাইকোলজী নিয়ে পুরদুস্তর পড়াশোনা হয় বলে শুনিনি। তবে এখানে স্বশিক্ষিত প্রচুর লোকজন আছে যারা ক্রিমিনাল সাইকোলজী বুজেন। বুজে শুনে ক্রিমিনালদের লালন করেন, নিজের ফুট-ফরমায়সে কাজে লাগান। এবং এভাবেই বোধহয় এক দল সাইকোপ্যাথ দেশের অনেক গুরুত্ত্বপূর্ণ জায়গায় পৌঁছে গেছে। আর এ কারনেই ভয়ঙ্কর ভয়ঙ্কর অপরাধের পর ছাগল গরু টাকা জমি দিয়ে সেগুলো ‍বিচার ছাড়াই মাটি চাপা দেয়ার চেষ্টার কথা আমরা শুনি। এরই ধারাবাহিকতায় কুমিল্লার তনু মেয়েটার পরিবারকেও নাকি টাকা পয়সা দেয়ার প্রস্তাব করা হয়েছে বা এরই মধ্যে দেয়া হয়েছে। পুর বাংলাদেশ মূলত অনেক অনেক সোভাগ্যবান। কারণ এই ধরনের সাইকোপ্যাথরা পাকিস্তানে জন্মায়নি। না হলে ৭১ এর ভয়ঙ্কর অপরাধগুলোর জন্যে তারা আমাদের এরই মধ্যে ছাগল, দুম্বা বা টাকা পয়সা দিয়ে ক্ষতিপূরন দিতে চাইতো।
.
কোন পতাকা, জাত, রক্ত, গায়ের বর্ণ কোন কিছুই অপরাধ বা অপরাধকে প্রতিনিধীত্ত্ব করেনা। ৭১ এর পাকী আর্মীর সত্যিকারের প্রতিনিধী মূলত পাকিস্তান ক্রীকেট টিমে খেলেনা। কিন্তু, তাদের প্রতিনিধী নয় বরং সরাসরী সেই পাকের বদমাইস নাপাক আার্মীই ঘাপটি মেরে আরামসে বাস করছে কুমীল্লার আর্মীর কোয়ার্টারে, জাহাঙ্গীর নগরে, টি্. এস. সি তে, সারা বাংলাদেশের আনাচে কানাচে, মুম্বাইয়ের বাসে, সারা দূনিয়ার এখানে সেখানে। আলোর মিছিলের আলো পৌঁছে যাওয়া দরকার ঐসব আনাচে কানাচে যেখানে এই সব ছারপোকাদের বাস। আগুন ধরে যাওয়া দরকার ছারপোকার উপর ধরে রাখা ছাতা গুলোতে।
.
আফনান আব্দুল্লাহ্
০৩২৫২০১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্রকাননের আগুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:২১


আম্রকাননের আগুন

এপ্রিলের এক দুপুর।
বাতাসে বারুদের গন্ধ, আকাশে অনিশ্চয়তার মেঘ।
মেহেরপুরের বৈদ্যনাথতলায় আমগাছের ছায়ায় এসে দাঁড়ালেন কয়েকজন মানুষ।
দূরে চুয়াডাঙ্গা জ্বলছে, তবু এখানে শপথ।
একটি আমবাগান সেদিন হয়ে উঠল একটি দেশের... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৮ ভগ্ন শাখা- ভগ্ন জীবন

লিখেছেন হুমায়রা হারুন, ৩১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:২৫

জীবনের ভগ্নদশা অনেকটা এমন এক বৃক্ষের মতো, যার ডালপালা একে একে বিলুপ্ত হয়েছে।

একসময় যে শাখাগুলোতে স্বপ্ন, সম্পর্ক ও সম্ভাবনার পাতা দুলত, আজ সেখানে শূন্যতা ও নীরবতা। তবু কাণ্ডটি... ...বাকিটুকু পড়ুন

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ৩১ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১২

/স্বাধীনতা বিরোধীদের safe home আগে ছিলো লিবিয়া আর এখন হলো তুরস্ক।

/শুধু তাই না, তারা খোলাখুলি ভাবেই আমাদের স্বাধীনতা বিরোধী জামায়াতের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলেছে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসা ও জঙ্গী আতঙ্কের অর্থনীতিতে এক নির্বোধজীবি আত্মভোলা জাতির আয়না

লিখেছেন তানভীর রাতুল, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩

এক

বুদ্ধিজীবিরা নাকি জাতির বিবেক! তা সে তো ভালো কথা। কিন্তু সাধারণত যা ভালো তা যখন খারাপ তখন সাধারণত তা খুবই খারাপ। একটা জাতির সবচেয়ে মজার কিন্তু করুণতম দৃশ্য হলো তার... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র ব্যর্থদের দায়িত্ব নেয় নাকি ব্যর্থতার সংজ্ঞাই রাষ্ট্র কর্তৃক নির্ধারিত হয়???

লিখেছেন সুব্রত দত্ত, ৩১ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৪

আমাকে যারা চেনেন অথবা আমার অন্যান্য লেখা যাদের পড়া আছে তারা জানেন আমি একজন নিহিলিস্ট। একজন নিহিলিস্ট ‘রাষ্ট্রধারণা’য় বিশ্বাসী নয়। রাষ্ট্র সম্পর্কে সে উদাসীন। আমি নিজেও রাষ্ট্র সম্পর্কে উদাসীন। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×