শুভ বাংলা নববর্ষ।
.
আশা করাই যায় এই বছরটা অন্তত তার প্রথম দিনটা শুভ ভাবে কাটাতে পারবে যেটা কিনা গত বছর সূর্য ডুবার আগেই অশুভ হয়ে গিয়েছিলো। যদিও আশাটা বিশ্বাস করা বেশ কষ্টকর।
.
নিরাপত্ত্বার চাদর, কম্বল লেপ তোষক, বালিশ ইত্যাদি বিছাতে গিয়ে মানুষের টাকায় বাড়তি সি.সি.ক্যামেরা আর পোশাকি পুলিশ দাঁড় করানো হবে না। বরং আগের লাগনো সি. সি. ক্যামেরা গুলোতে যে সব হীরোদের দেখা গেছে তাদের ভালো মন্দ কিছু ব্যাবস্থা করা হবে আগ বাড়িয়ে এই আশাটাও করাই যায়। যদিও আশাটা বিশ্বাস করা বেশ কষ্টকর।
.
১৯৮৯ সাল থেকে করা বাংঙ্গালীর হাজার বছর ভভিষ্যতের হাজার বছরের ঐতিহ্য হতে যাওয়া মঙ্গল শোভা যাত্রার শোভা পুর বছর জুড়েই মঙ্গলে রাখবে সবাইকে। গত বছর মঙ্গলকামনায় যে সকল ত্রুটির কারনে বছরটা কুমিল্লার তনু, বাঁশখালির প্রতিবাদীদের, কিংবা বাংলাদেশ ব্যাংকের গভর্ণরের মত অনেকের জন্যেই বিভিন্ন ‘বিচ্ছিন্ন এবং তুচ্ছ বা ইমম্যাটারিয়াল ঘটনার’ কারনে মঙ্গলজনক হয়নি আদোতে, এইবার সেই ত্রুটি অবশ্যই বের করে দূর করা হবে। শোভা যাত্রায় তুলে ধরা বিভিন্ন মঙ্গলী পুটলা গুলো এই বছর সত্যিই মঙ্গল নিয়ে আসবে এই আশা করাই যায়। না হলে অন্তত আগামী বছর এই সময়ে আমরা যেন এতটুকু বুজি যে এই সব পুটলা গুলো স্রেফ পুটলাই। এই গুলো হাতে নিয়ে ভোরে অনেকে মিলে হাঁটা দিলেই সবা্র অমঙ্গল দূর হয়ে যায় না। মঙ্গল নির্ভর করে অন্য কিছুর উপর। ইয়া বড় কাগজের অজগর কখনোই বিগত বছরের সকল অন্যায় খেয়ে ফেলে না। তাই মঙ্গল প্রার্থনা এবং রঙ্গীন পুতুল আর পুতুল বা মুখোশ বা মূর্তি জড়িত রুপ কথা গুলা আমরা আলাদা রাখবো আশা করাই যায়। যদিও আশাটা বিশ্বাস করা বেশ কষ্টকর।
.
মহান সম্রাট আকবরের বানানো নববর্ষ আমাদেরও মহান করুক।
.
শুভ হোক সব বর্ষ!!
.
০৪১৪২০১৬
আফনান আব্দুল্লাহ্

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

