মা মুরগী তার ঝাঁকের ভেতরে অন্য মুরগীর বাচ্চা পাইলে কি করে! সেটাকে ঠোকর দিয়ে দিয়ে মেরে ফেলতে দেখেছি বাড়িতে। নিজের ছানাগুলোর জন্যে তাকে বিশাল গুঁই সাপের সাথে ডেভিড ভার্সেস গোলিয়াথের যুদ্ধে দাপাদাপি করতেও দেখেছি, ঘাড়ের পালক ফুলিয়ে। সকল স্পেসিসের বেলায়ই ব্যপারটা এমনই। প্রচন্ড ভালোবাসা থেকে প্রচন্ড হিংস্রতা!
.
নিজের মা নিজের জন্যে যত বড় মহান আরেক জনের জন্যে তার চেয়েও বড় "রীনা খান" হয়ে উঠতে পারেন। অন্যের ঘরে কোন কারনে নির্ভরশীল হয়ে যদি কাউকে কখন থাকতে হয় সে টের পাবে ঘটনা। বলছি নির্ভরশীল, দুদিনের বেড়ানো না।
.
সব স্পেসিসেই দজ্জালের মত একচোখা মাতৃ মমতা জৈবিকভাবে টিকে থাকটাই নিশ্চিত করে সাধারনত। পোলাপাইন মানুষ নাকি হাঁড়ে হারামজাদা হচ্ছে সেটা মায়ের বিচারের বাইরে।
তাই সিরিয়াল রেপিস্ট রসু খাঁ থেকে শুরু করে হালের চাল চোর ডাল চোর সবারই একজন মমতাময়ী মা আছে দেখা যাবে।
.
যাই হোক, বিশ্বস্ত সম্পর্ক থেকে মায়েরা মা বনুক। নিজের পোলাপানরে কোনটা তার জিনিস আর কোনটা তার না সেটা শেখাক, রোজগার করা আর চুরি চামারি করে মাকাল ফুটানি করার কুফল বুজিয়ে দিক। ফেসবুক ভর্তি মা দিবসের মায়া ভরা কথামালা মায়েদের সুখি করুক। আমিন।
.
#Afnan_Abdullah
05102020

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


