somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভি‌ক্টিম ব্লে‌মিঙ আসে The Just-World Fallacy থে‌কে।

১৩ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভি‌ক্টিম ব্লে‌মিঙ আসে The Just-World Fallacy থে‌কে। যেটা‌কে বাংলায় “ন্যায্য জগতের ভ্রান্তি” বলা যায়।
.
সাইকোলজিস্ট মেলভিন জে. লার্নারের এই তত্ত্ব অনুযায়ী, মানুষ বিশ্বাস করতে চায় পৃথিবীটা মূলত ন্যায়সঙ্গত, যেখানে প্রত্যেকে তার কর্ম অনুযায়ী ঠিক ততটুকুই পায় যা সে প্রাপ্য।
.
আর এই ভ্রান্তির ওপর ভর করেই কল্পজগতে আমরা সবাই একেকজন এলিট বা সুপারহিউম্যান। বাইরে চুরি, ছিনতাই, খুন বা ধর্ষণ—যাহাই ঘটুক না কেন, নিজেকে একটা এলিটনেসের মধ্যে ডুবিয়ে রাখতে হয়। ভাবতে হয়-আমি নামাজি মানুষ, আমি ধনী মানুষ, এসব ঘটে শুধু মোনাফেক আর গরিবদের সাথে। ওহ্, ভিক্টিম রিকশা চালায়? যাক বাবা, আমাদের ক্লাসের না! রেপড হয়েছে? নিশ্চয়ই ওড়না পরত না। আমি যেহেতু আজানের সময় মাথায় কাপড় দিই, আমাকে পেলে রেপিস্ট নিশ্চয়ই পা ছুঁয়ে সালাম করবে!
.
সমস্যা হয় তখন, যখন আপাত নিজেদের ক্লাসেরই, একই মধ্য‌বিত্ত কেউ ভিক্টিম হয়। তখন এক ভয়াবহ অনিরাপত্তা ভেতরটা কাঁপিয়ে দিয়ে যায়। এই ভয় আর বুকের ধুকপুকানি নিয়ে 'The Gentlemen'-এর নতুন সিজন আরাম করে দেখা যায় না। এই ভয় থেকেই জন্ম নেয় ভিক্টিম ব্লেমিং। তখন দ্রুত নিজেকে ভিক্টিম থেকে আলাদা প্রমাণ করতে তার চৌদ্দগোষ্ঠীর আমলনামা ঘেঁটে সমস্ত পাপ বের করতে হয়। ব্যস, আমি নিজে বিরাট সাদা মনের মানুষ, আমার সা‌থে এসব ক্রাইম হ‌বে না, এই সান্ত্বনা মাথায় নিলেই রাতে আরামে ঘুমটা আসে।
.
অথচ এই 'ন্যায্য জগতের' ধারণাটি সম্পূর্ণ অবাস্তব। সুজন মিয়া নামের ড্রাগ অ্যাডিক্টেড সাইকোপ্যাথ সিএনজি চালকটি কুমিল্লার ওই মেয়েটার আমলনামা জানত না। তার সামনে অন্য যে কেউ থাকত, সে তার ওপরই চড়াও হতো। তার ইতিহাস ঘাঁট‌লে দেখা যা‌বে এই সাইকোপ্যাথের হাতে ছেলে-মেয়ে, দিন কিংবা রাত - সবই সমানভাবে আক্রান্ত হয়েছে। কিন্তু আমজনতা যেহেতু মেয়েটার জীবনের রসালো অধ্যায়ের সন্ধান পেয়ে গেছে, তাই তারা মূল বিপদ সুজন মিয়াকে ভুলে ভিক্টিমকে নিয়েই ব্যস্ত। অথচ এই মেয়েটার আগে, কুমিল্লায় বুলেট বৈরাগী নামের এক আইনজীবী ছেলেও রাতের বাস থেকে নেমে একইভাবে মারা গেছেন।
.
ঠিক যেমন, ছিনতাইকারী হালাল-হারাম টাকা দেখে চুরি করে না। সামনে যা পাবে, সে তা-ই ডাকাতি করবে। ভিক্টিমের আমলনামা একটা বিষয়, আর দেশে এমন সাইকোপ্যাথ ও ছিনতাইকারী অবাধে ঘুরে বেড়ানো পুরোপুরি আলাদা এক ভয়ঙ্কর বিষয়।
.
দুনিয়ার এই নির্মম নিয়মটা মানতে না পেরে মানুষ মনে মনে একটা সুরক্ষামূলক দেয়াল (Defense Mechanism) বানায়। তাদের এই কাল্পনিক 'ন্যায়পরায়ণ পৃথিবী' আদতে সুবিচারের বদলে অন্যায়কেই বৈধতা দেয়, মানুষকে অন্ধ করে দেয়। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বললে, ইসলামে মানুষকে ইনসাফ কায়েম করার নির্দেশ দেওয়া হয়েছে; যার সহজ অর্থ-প্রকৃতিতে ইনসাফ নিজে থেকে 'বিল্ট-ইন' করা থাকে না, তা মানুষকেই নিশ্চিত করতে হয়।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×