কাকটা বসে ছিল, যদিও নির্বিকার
অপেক্ষার সবুজ রোদটা বর্বর ভীষণ
তীক্ষ্ণ নখের আঁচড়ে নীলচে পালকের খসে পড়া
খসছে ... খসেই চলছে ...
ধর্ষণ শেষে ক্লান্ত সময় হাঁপাচ্ছে
কাকটা বসেই ছিল ...
ব্যাধিগ্রস্থ দু’চোখে একচোখা প্রেম
বহুমূল্য নীলচে পালকগুলি উপহার স্বরূপ
কষ্টটা এখানে সার্থক ... আসলে আত্মরতিতে
যতটা তৃপ্ত হওয়া যায় আর কি !
বাতাসের চোরা স্পর্শে
জেগে উঠে শরীর, কেঁপে উঠে
শুরু হয় নতুন ভাষায় কথা বলা
শরীরি ভাষা
ঝিরঝির ... শিরশির ...
অসময়ে গর্ভবতী রাধাচূড়া
কলি আর আধফোঁটা ফুলে পরিপূর্ণা –
কারো কারো অপূর্ণতার সজীব দলিলও বটে
চাল-ডালের ভালোবাসার কাছে মূল্যহীন
অমূল্য উপহার উড়া উড়ি ... যায়
উদাসীন প্রেমিকের পদপ্রান্তে
কাকটা বসেই ছিল ... ... ...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


