somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইহজগত, পরজগত আর ভার্চুয়াল জগত ...

২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পিচ্ছি কাল থেইক্কা দুই জগতের কথা শুইন্না জাইন্না বড় হইছি । ইহজগত আর পরজগত । কিন্তু এখন জানি জগত ৩ টা । ইহজগত আর পরজগত এর মইধ্যে আছে আরেক খান জগত – ভার্চুয়াল জগত । এই জগতে সবিই আছে রাজনীতি , সমাজনীতি , ধর্মনীতি, প্রেমনীতি ইত্যাদি ইত্যাদি নীতি ...। এইখানে বহুত ব্রথেলও (চটি পেইজ) আছে এইটা কইতে ভুইলা গ্যাছি।
রাজনৈতিক মারামারি তো মাসাল্লা ইহজগতরেও ছাড়াইয়া গ্যাছেগা । সমাজনীতিও কোন অংশে পিছাইয়া নাই , এখানেও সমাজের ভয়ে লুকাইয়া প্রেম করতে হয় , সাহস কইরা স্বনামে এইটা কইতে পারা যায় না যে “ আমি তুমারে ভালুবাসি “ বা “ অমুকরে ভালুবাসি” । এই প্রেমিক প্রেমিকাদের এর লাইগাও ব্যাবস্থা হইছে ক্রাশ কনফেশনের।
তবে ভার্চুয়াল জগতের সবচেয়ে ভালো দিক ছাগু সাইজ করা । ইহজগতে আমরা ছাগু সাইজ করতে করতে কাহিল... ভার্চুয়াল জগতেও একই অবস্থা । ছাগু বিরোধী যুদ্ধ চলতেছে... চলবে, যতদিন ছাগু থাকবে...।
ইহজগতের প্রভাব যেমন ভার্চুয়াল জগতে পড়ে তেমনি ভার্চুয়াল জগতের প্রভাবও ইহজগতে পড়ে এর প্রমান থাবা বাবার মৃত্যু । হেফাজতের লম্পঝম্প ... ব্লগার গ্রেপ্তার... । ভার্চুয়াল জগতের প্রভাব তো কিছু মানুষের জীবনে দারুন ভাবে আছে, কিংবা বলা যায় এটাই তাদের আসল জগত । এখানেই তারা তাদের দ্বিতীয় জীবন যাপন করে । অনেকেই এখানে বইসাই দেশ উদ্ধার করি। কোন ঘটনা দুর্ঘটনা ঘটলে এইখানে বইসাই আহা উহু কইরা নিজের দায়িত্ব শেষ করি...
এই ভার্চুয়াল জগতে ডাক্তার, ইঞ্জিনিয়ার , নায়ক, নায়িকা, গায়ক , গবেষক, কবি লেখক, নেতা, ব্যবসায়ী , ধর্মীয় গুরু ইত্যাদি ইত্যাদি সব পেশার লোকই আছে কিন্তু কোন কাজী আছে কিনা জানি না, কেউ জানলে দয়া কইরা আমারে লিঙ্ক দিয়েন ... ।
এইগুলা সব ভূমিকা এইবার আসল কথায় আসি ... আমি মোটামুটি সন্ন্যাসী জীবন যাপন করার চেষ্টা করি , যেই টুকু প্রসাধন না করলে সমাজচুত্য হইতে হবে সে টুকু প্রসাধন করি। টিভি, ফ্যান আর একটা লেপির ভোগ বিলাস করি ... এখন কথা হইল আমি এই ভার্চুয়াল জগতের কর্মকাণ্ডে মুগ্ধ । আমি ঠিক করছি ভার্চুয়ালই একটা বিয়া কইরা ঘর সংসার করমু , তাই আগেই কাজী খুঁজতাছি ... পরে পাত্র খোঁজার সময়ও আপনাদের জানামু, না জানাইয়া কিছুই করমু না ভার্চুয়াল সামাজিকতা বইলা একটা কথা আছে না ! আরেকটা কথা, কোন ধর্মীয় গ্রন্থে কি এই ভার্চুয়াল জগত নিয়া কিছু কওয়া আছে? ইহজগত আর পরজগত নিয়া তো কওয়া আছে জানি। কেউ জানলে জানাইয়েন।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একসাথে হাঁটি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৭

একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ

কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×