কুসুম চেনে না বাগানের মালিকানা,
কুসুম বোঝে না সমাজতন্ত্র বা ব্যক্তিমালিকানা।
কুসুম—সে কুসমই—হোক তা কন্টকাকীর্ণ
বা পেলব ভীষণ।
কুসুম তোমার-আমার হৃদয়ের মতন
বোঝে না কী প্রেম কী পরকীয়া।
কুসুম সে প্রেম,
রনে, বনে, জলে ও মনের মধ্যে ফোটে;
সাধু, তুমি তারে দাও মালিকানা।
২৬.০২.১৭
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ দুপুর ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


