ও হেই! ডোন্ট লুক অ্যাট মি।
জাস্ট গিভ মি অ্যা সেকেন্ড, প্লিজ।
এইটুকু বলে তিনি থামলেন।
ছবিটির দিকে নিবিড়ে চাইলেন।
রইলেন চেয়ে। নির্ণিমেষ।
রইলেন চেয়ে ছবিতে;
কিন্তু যেনো গেলেন হারিয়ে আর কোথাও।
এমন করে মেকি চাউনি দিতে পারেন না অভিনেতা,
এমন করে চাইতে পারেন না এমনকি যাত্রার বিবেক।
এমনি করে শুধু তাকায় পিতৃহীন,
এমন করে শুধু অনাথ সে দেখে
ছবির ভেতর একটা জীবন স্মৃতি হয়ে যায়।
২৬.০২.১৭
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০১৭ বিকাল ৪:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


