somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেঘমল্লার

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আসন্ন বর্ষায় আমার নানাবাড়ি ময়মনসিংহের নান্দাইলে
চপই মেরেঙ্গা গ্রামে একজন গফুর ও আমিনা
নামহীন এক মহেশকে নিয়ে ঘোরতর বিপদে পড়বে।

আসন্ন বর্ষায় কিশোরগঞ্জের নীলগঞ্জে এক দরিদ্র পাড়ায়
একজন কুবেরের সংসারে পড়বে ভাতের টানাটানি
মালা ও গোপীদের জীবনে আরো দুর্ঘট বাড়বে।

কিন্তু এইসব কথা কবিতা বা গদ্যে আমরা লিখবো না।
আমরা বরং করবো মোহনীয় রহস্য রচনা;
করবো খামখেয়াল।

কপিলার কথা টেনে এনে পাঠকের দিকে
প্রশ্ন ছুঁড়ে দিয়ে আমি লিখবো: এমন ঘোর বৃষ্টির দিনে
‘পাখির নীড়ের মতন চোখ তুলে’ কপিলা যদি বলেন
‘আমারে নিবা মাঝি লগে’ আপনি তবে কী করবেন
হে বিবাহিত কপোর্রেট কুবের?

অথবা আমি হয়তো লিখবো: ‘আজি ঝর ঝর
মুখর বাদল দিনে’ সুরঞ্জনা, আমাকে ছেড়ে
‘কী কথা তাহার সাথে’? ‘তার সাথে’!

অথবা উদ্ধৃতি চিহ্নের ধার না ধেরেই স্ট্যাটাসে লিখবো:
‘যে যার ভূমিতে দূরে দূরে
চিরকাল থেকে ভাবে মিলনের শ্বাসরোধী কথা’।

অথবা লিখবো: আষাঢ়ী পূর্ণিমার টানে
এবার হাওরে যাবো। ঘোরলাগা আলোর নিচে
ট্রলারের ছাদে কাটাবো পাগল রাত্রি।
চারিদিক থাকবে শুনশান। তারই মধ্যে
ঘুঘুর ডাকের মতন বেজে যাবে
নেশাতুর বাঁশি। ট্রলারে, হেঁসেলের ফ্রিজে
পড়ে থাকবে রেড ওয়াইনের বোতল,
আমি তা ছুঁয়েও দেখবো না;
তবু প্রাণ ভেসে যাবে মদীরায়।
ঘোরলাগা আলোয় আমার মনে হবে,
চাঁদের বুকে একটা হুক দেখা যাচ্ছে।
সেই হুকে আমি ঝুলে যাবো পরম সুন্দর;
তবে কিনা, ঝুলে যাবার ঠিক মুহূর্ত আগে
আমার চোখে অকস্মাৎ ভেসে উঠবে
তোমার কণ্ঠার কাছে জাগ্রত প্রিয় তিল।
তখন অকারণেই মন বলবে,
যতই তুমি বিবাহিত হও না কেন
আমার তিরোধানের পর থেকে সকল পূর্ণিমায়
আমৃত্যু তুমি ইন্দ্রানী সেনের গলায় শুনবে:
‘আমারে যে জাগতে হবে
কী জানি সে আসবে কবে
যদি আমায় পড়ে তাহার মনে
বসন্তের এই মাতাল সমীরণে।
আজ জোৎস্না রাতে সবাই গেছে বনে’।

২৮.০২.১৮
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৪২
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বরাজনীতি চলে স্বার্থের হিসেবে, আমরা চলি অন্ধ আবেগে

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা আগস্ট, ২০২৬ রাত ৩:২২


বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য জিনিস হলো বিশ্লেষণ। চাল, ডাল কিংবা তেলের দাম নিয়ে যতই হাহাকার থাকুক, ভূরাজনীতি নিয়ে জ্ঞানের কোনো অভাব নেই। চায়ের দোকানে বসে যিনি নিজের বাসার গ্যাস... ...বাকিটুকু পড়ুন

কিছুই ভাল্লাগে না আজ তবু সময় বয়ে যায়

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ৭:০৮


কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।

বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র... ...বাকিটুকু পড়ুন

"জাগো বাহে কোনঠে সবাই"....

লিখেছেন জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬



ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....

"জাগো বাহে কোনঠে সবাই"....

ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস... ...বাকিটুকু পড়ুন

সিনেমা সীমানা পেরিয়ে - বালির দাগে রাজনীতি

লিখেছেন রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২



১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ... ...বাকিটুকু পড়ুন

দেশ ভ্রমনঃ মেহেন্দীগঞ্জ উলানিয়া_জমিদার বাড়ি

লিখেছেন মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭

আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

×