somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুঘুসোনার আর্তি

০৬ ই মার্চ, ২০১৮ দুপুর ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুন্দর দিন— ঝলমলে— মৃদু বায়ু বয়— না উষ্ণ, না শীতল।

কানের লতি ছুঁয়ে বাতাস বয়ে যায়— ঘাড়ের কোমল লোম ছুঁয়ে বাতাস বয়ে যায়— বাতাস বয়ে যায় না কোথাও— বাতাস আটকে থাকে।

বাতাস আটকে থাকে— রোমকূপে— কানের লতিতে— অঙ্গে-অনঙ্গে আমার।

আমার ঘাড়ের কোমল ত্বকে লিলুয়া বাতাস ফেলে উষ্ণ অধীর নিঃশ্বাস।

বেপথু বাতাসের হাতে অতর্কিতে তুমি পড়ে যেতে পারো ধরা— হয়ে যেতে পারো গ্রেফতার— তোমাদের হয়ে যেতে পারে প্রেম— লিলুয়া বাতাসে— নিজেকে আমি দিই সংকেত।

কিন্তু না— প্রেম কই— আসে আমের বোলের ঘ্রাণ— আসে মরণ— আসে আততায়ী— চোখে নিয়ে সম্মোহন।

লিলুয়া বাতাসে ভেসে আসে আমের বোলের ঘ্রাণ— হৃদয়ে সে আততায়ী— চোখে তার সম্মোহন— এমনি জেনেছি তাকে।

এমন ঘোরতর ক্ষণে ঘাড়ের কোমল ত্বকে বয়ে যায় উষ্ণ শ্বাস— ফাল্গুনের নিদারুণ ক্ষণে— আমার মৃত্যু রচিত হয়— বোলের ঘ্রাণে।

ধরা পড়ে গেছো তুমি আমের বোলের কাছে— ধরা পড়ে গেছো তুমি দারুণ ফাল্গুনে— এই কথা বলি আমি— আমার ভেতর করেন উত্তর: সংসারে এই বোধ প্রেম বলে পরিচিত হয়।

নাই নিষ্কৃতি কোনো— এই ঘ্রাণ লাগে বুকে— হৃদপিণ্ড এসে ঠেকে কণ্ঠনালীতে আমার— অকারণে অকস্মাৎ গলার ভেতর জমাট বাঁধে কান্নার কুলফী— কুলফীতে বাধা পেয়ে আটকে আসে দম— গলার মধ্যে বিঁধে কাঁটা— কুলফি গলে না— কুলফী নামে না— কুলফী যায় না উগলানো।

মায়াবী আমের বোল, কী নিদারণ বসন্ত এক তুমি এনেছো বয়ে— কী কান্নাভারাতুর ঘ্রাণ— এমন সজল— যেনো তুমি আর জনমের সখা এসেছ ফিরে।

আমের বোলের ঘ্রাণ, কণ্ঠনালীতে কেন তুমি এমন জমে যাও— কানের লতিতে কেন তুমি এমন করে নামাও কোমল অধর— ঘাড়ের উপর পেলব ত্বকে কেন তুমি এমনভাবে ফেল উষ্ণ শ্বাস!

তীব্র, তুমুল, কোমল তোমাকে আমি রাখতে না পারি— ছাড়তে না পারি— শুধু আমার গলার ভেতর কুলফী জমে যায়— শুধু আমার গলার ভেতর ফুটতে থাকে কাঁটা— শুধু আমার বুকের মধ্যে ফুরিয়ে আসে দম।

তোমাকে পারি না ফেরাতে আমি— না পারি দাঁড়াতে তোমার সমুখে আমি।

আমের বোলের ঘ্রাণ, আমি তোমার নাম দিয়েছি ঘুঘু— আমি তোমার নাম দিয়েছি বিহ্বলতা— আমি তোমার নাম দিয়েছি ভরদুপুরে ঘুঘুসোনার আর্তি।

ঘুঘুসোনা, আর ডেকো না— তোমার ডাকে পলে-পলে গলতে-গলতে-গলতে-গলতে আমি আমার গলার ভেতর একটা বোকা কুলফী হয়ে যাচ্ছি।

০৬ মার্চ ২০১৮
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৫
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কল্প-গল্প : প্রমিথিউসের শেষ রাত

লিখেছেন কাছের-মানুষ, ৩১ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১১



“স্যার, কিছু কয়েন দেন!” মোলায়েম স্বরে বলেই হাত কচলায়।

কয়েনটি যিনি চাইলেন, তিনি একজন ভিক্ষুক। ব্যস্ত শহরের এই চৌরাস্তায় বসে নিয়মিত কয়েন আবদার করাই তার একমাত্র কাজ। মালদার পার্টি... ...বাকিটুকু পড়ুন

একালের আওয়ামী লীগের সাথে সে কালের বিএনপির পার্থক্য কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



সে কালের বিএনপি বিভিন্ন সময় আন্দোলনের গল্প শুনাতো। একালের আওয়ামী লীগ বিভিন্ন সময় আপা আসার গল্প শুনায়। এর মধ্যে দু’বছর পার হয়েছে আপা আসেননি। সামনে ডিসেম্বরের মহাক্ষণে আপা... ...বাকিটুকু পড়ুন

শামারুহ মির্জারাও সত্য মেনে নেয় যখন/ যদিও এর কোনো প্রয়োজনিয়তা আমাদের নেই॥

লিখেছেন ক্লোন রাফা, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৮


বিএনপি ঘরানার মুখ থেকেও যখন সত্য বেরিয়ে আসে, তখন তা ইতিহাস হয়ে থাকে!

বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শামারুহ মির্জার একটি সত্য স্বীকারোক্তি......
“বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা ছাড়া... ...বাকিটুকু পড়ুন

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা আগস্ট, ২০২৬ সকাল ১০:২৮

মতাদর্শের চেয়ে রাষ্ট্রের স্বার্থ বড়....

বাংলাদেশের পররাষ্ট্রনীতি নিয়ে আবেগ দিয়ে নয়, বাস্তবতা দিয়ে চিন্তা করা প্রয়োজন। আমাদের রেমিট্যান্স অর্থনীতির একটি বড় ভিত্তি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমানসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো।... ...বাকিটুকু পড়ুন

কান্নার প্রতিধ্বনি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৬


এই গল্পটি একটি ফিকশন ক্রাইম স্টোরী, বাস্তবের একটি ঘটনার ছায়াবলম্বনে লেখা হয়েছে।

১০ মে, ২০১৮। টেকনাফ।

কাউন্সিলর শামসুল আলমের (৪৮) দোতলা বাড়িটি আজ বেশ আলো ঝলমলে।

বসার ঘরে ছোট মেয়ে সুমাইয়া (১২) গণিতের... ...বাকিটুকু পড়ুন

×