somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মধু পড়ছে উথলি

০১ লা এপ্রিল, ২০১৮ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর বার আমরা হবো জীবনমুখী
বিষ খেতে খেতেও বলবো:
দেখো গো, মধু পড়ছে উথলি!

রমনীর ঠোঁট দেখে ভালো লাগলে
রমনীরাও তার করবে প্রশংসা;
পুরুষের চোখ দেখে নিজেকে
শপে দিতে ইচ্ছে হলে
প্রণয়ীর বুকে সুগন্ধির মতন
লেপ্টে যাবে প্রেমিক পুরুষ।

ভালোবাসা ছড়িয়ে পড়বে
ছাপ্পান্নো হাজার বর্গ মাইলের কোণায় কোণায়।

নিরন্নের ঘরে আলু ঘন্ট দিয়ে
মোটা চালের ভাত খেয়েও রাতে বিছানায়
শীর্ণ নারী ও পুরুষ পাবে সুখশীর্ষের দেখা;
তাদের সুখের চাপা আওয়াজ চাপা থাকবে না
বাঁশের বেড়ার ফাঁক গলে ঢুকে পড়বে
লাগোয়া ঘরের দিনমজুরের প্রাণে;
তখন সে-ও হয়তো কত জন্ম পরে
জিরজিরে বউটির গলায় নরম করে ঘষবে।

হৃদয় থেকে চাপাতি ফেলে দিয়ে
প্রেমের কাছে এসে
হাঁটু গেঁড়ে বসবে সদ্য তরুণ;
ঘরে-ঘরে জন্ম নেবে
ক্রীতদাসের অমূল্য হাসির উপকথা।

গরল খেতে খেতেও
আমাদের অন্তরে বেজে উঠবে গান:
দেখো গো, মধু পড়ছে উথলি!

০১ এপ্রিল ২০১৮
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৮ সকাল ১০:২৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Extra Long - Dual Coverage!

লিখেছেন মুনতাসির, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৫

আজান দিলে আমাদের দেশের অনেক নারীর মাথায় কাপড় দেওয়ার একটা দীর্ঘদিনের অভ্যাস আছে। আজান শুরু হলো, ওড়না মাথায় উঠল। ব্যাপারটা এত দ্রুত ঘটে যে মাঝখানে চিন্তাভাবনার বিশেষ সুযোগ নেই।

সমস্যা হচ্ছে,... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

জল-জলন্ত

লিখেছেন রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪



সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের... ...বাকিটুকু পড়ুন

৩৬ জুলাইয়ের আন্দোলনে কোটি কোটি মানুষকে টাকা দেওয়া হয়েছিলো?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২৩

গানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16



১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,... ...বাকিটুকু পড়ুন

দুটি হাসিখুশি গল্প: ফাজিল কানাডিয়ান ও মহা সিরিয়াস কানাডিয়ান

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা অক্টোবর, ২০২৬ রাত ১২:৩৩


হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা... ...বাকিটুকু পড়ুন

×