somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দিন বদল অথবা অঙ্কের ফাঁকা বুলি

১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অঙ্কের হিসেব মিথ্যে নয়। কিন্তু মিথ্যে না হলেই, সব সত্য সবার জন্য সমানভাবে সত্য নয়।

সত্যেরও থাকে নানান পারস্পেক্টিভ।

কে কোন কোণ থেকে দেখছে সেটি খুব গুরুত্বপূর্ণ। রশোমন সিনেমায় সত্যের নানান বয়ান নিয়ে কুরোসাওয়া দারুণ ডিল করেছেন।

অঙ্কের হিসেবে, এই ঢাকায় কোটি টাকার উপরে দামী গাড়ি হাঁকিয়ে বেড়ান যে শিল্পপতি তার মাথাপিছু আয় আর আমার মতন কেরাণীদেরকে পিঠে বয়ে নিয়ে যায় যে রিকশা চালক তার মাথাপিছু আয় সমান।

অর্থাৎ শিল্পপতি, কেরাণী ও মুটে বওয়া দিনমজুর সকলে সমান। সমানে সমান।

[link|https://bangla.bdnews24.com/economy/article1541071.bdnews|চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি ৭.৮৬%, মাথাপিছু আয় ১৭৫১ ডলার

কিন্তু সব সমান যে সমান নয়, কেউ কেউ যে সমানের মধ্যেও বেশি সেই কথা শুনিয়েছেন জর্জ ওরওয়েল।

মানে ডিভাইডেশানটা আছে। কিন্তু এই ফারাকটা কেমন? কত বিস্তর?

সেই বিস্তরের গল্প বলতে গিয়ে এটিকে 'গ্রেট ডিভাইড' হিসেবেই দেখেছেন জোসেফ স্টিগলিথ্স।

ব্যক্তি স্টিগলিথ্সও হয়তো বিতর্কের উর্ধে নন। নোবেল পাওয়ার আগে তিনি এক রকম সত্যের পক্ষে কথা বলতেন। কিন্তু মানুষের জীবন ও চিন্তায়ই বদল আসে।

স্টিগলিথ্সের বোধেও এসেছে। সেই বদল থেকেই তিনি সত্যকে অন্য আরেকটা এঙ্গেল থেকে দেখতে শুরু করেন। দেখার এঙ্গেল বদলে যাওয়ার কারনেই তার সত্যও বদলে গেছে। তাই, গণিতের মারপ্যাঁচে নির্মিত সমানে-সমান-এর সত্যের ভেতরে এখন তিনি ফারাক আর ফাঁকি দেখতে পান।

আমি নগন্য জীব। তবে, এইটুকু বোধ করি কেরাণী আর কেরাণীর প্রতিপালকের মাথাপিছু আয় সমান নয়; সমান নয় তাদের জীবন মান ।

দিন আসুক, অঙ্কের ফাঁকা বুলি থেকে মানুষের মুক্তি মিলুক।

দিন আসুক, কলম পিষে মরা কেরাণীও উইকেন্ডে বেড়াতে যাবার প্ল্যান করার বাস্তবতা হোক।

দিন আসুক, মজুরের দিন বদলাক। শিক্ষা-চিকিৎসা ও বিনোদনে তাদেরো সুযোগ নিশ্চিত হোক।

দিন আসুক, এইদেশের ট্রাকড্রাইভারও একদিন জেমস কেমেরুনের মতন পরিচালক হবার স্বপ্ন দেখুক।

নইলে দিন বদলের স্লোগানগুলো অঙ্কের মতন ফাঁকা বুলি হয়েই থাকবে।

১৯।০৯/১৮
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহিউদ্দিন মোহাম্মদের জেন জি নিয়ে মূল্যায়ন এবং জেন জি'কে নিয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, মূল্যায়ন

লিখেছেন শেহজাদ আমান, ২২ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৯



লেখক মহিউদ্দিন মোহাম্মদের এইসব কথার সাথে একটু দ্বিমত আছে। কারণটা বলছি..

২০১৯ থেকে আমার যে বিপুল সংখ্যক নারীদের সাথে সুন্দর, নির্ভেজাল ও পরিচ্ছন্ন বন্ধুত্ব হয়েছে, এর ৬০%-ই হচ্ছে জেন জি... ...বাকিটুকু পড়ুন

সর্বজনীন পেনশন: সুবিধা বাড়ছে, ভবিষ্যৎ কতটা নিশ্চিত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪


সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪


পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫১

অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !



পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন

কাতুকুতু'র কাহিনীনামা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:১৭

কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।

তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

×