দুয়ার আগলে হঠাৎ এসে দাঁড়ায় বসন্ত।
এলো তোমার কেশ
শুকনো তোমার ঠোঁট
বুকের মধ্যে কী যেনো কী নেই!
একটা কোকিল বেকার
ডাকছে অহর্নিষ
বইছে কেমন নাছোড়বান্দা বায়ু।
জানালাটার পাশে যুবা ডুমুর গাছ
বারান্দাতে রোদ পড়েছে টবে
নাভির গোঁড়ায় উঠছে বদ্বুদ।
এমন করে দুয়ার আগলে দাঁড়ায় বসন্ত!
--------
২৫ ডিসেম্বর ২০১৯
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৯ বিকাল ৪:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





