somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আফরুজা
আমি যা দেখতে চাইনি, তাই দেখেছে। যা শুনতে চাইনি, তাই শুনেছি। যা অনুভব করতে চাইনি, তাই করেছি। তাই এখন আমার দৃষ্টি, শ্রবণ আর অনুভূতির শক্তি প্রবল!

তার পরও ললিতা বোঝে

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট্ট সেজুতি এখন ও জানে না ও কতটা সুখি! কতটা ভালবাসার মধ্যে বড় হচ্ছে মেয়েটা। বাবা-মা, দিদা- দিদির পরম স্নেহে বেড়ে ওঠা এই মেয়েটাই হয়তো একদিন জীবনের চরম দৌটানার মুখোমুখি হবে। আতৎকে ওঠে মিসেস গুপ্তা, কেন এমনটা ভাবছে সে? এমন তো না ও হতে পারে, হয়তো এই মেয়ে-ই হবে পৃথিবীর সবচেয়ে সুখি মানুষ। কখনো কোন অশুভ স্পর্শ করবেনা ওকে। তাই যেন হয়। কোন দিন যেন কোন দুঃখ স্পর্শ না করতে পারে তার পরীর মত মেয়ে টাকে। বেঁচে থাকতে কখনো যেন মেয়েকে চরম কষ্টে আছে এমন দেথতে না হয় তাকে। এমন ভাবতে ভাবতে কখন যেন চোখে পানি চলে এলো।

আসলে নিজের গোপন কষ্টোর কারণেই এমনটা ভাবা। গোপন কষ্ট? হ্যাঁ তাইতো। অন্যের কাছে নিজেকে প্রকাশ করতে বরাবর-ই নারাজ গুপ্তা। বন্ধু, আত্মীয় কাউকেই কখনো কষ্টোর ভাগিদার করেনি, কেন জানি মন সায় দেয় না, থাকনা নিজের মধ্যে, একান্ত ঘোপনে। এখন পর্যন্ত সেভাবেই আছে, কিন্তু মাঝে মাঝে খুব বলতে ইচ্ছে করে। মনকে উড়িয়ে দিতে ইচ্ছে করে পাখির মত।
কখনো কখনো মনে হয় কাছের মানুষ গুলো কাছে থেকেও নেই। আট বছরের সংসার তাপষ এর সাথে। কিন্তু ও ই বা কতটুকু ভিতরে প্রবেশ করতে পেরেছে গুপ্তার মনে। না তেমন টা পারেনি। বিয়ের পর প্রথম প্রথম হয়তো একটু গভীর সম্পর্ক ছিল দু-জনের মধ্যে, কিন্তু ফাগুন হাওয়া কতদিন-ই বা মনকে আন্দোলিত করে। একসময় তাপষও কেমন যেন উদাস; আর গুপ্তার যে সভাব আগ বাড়িয়ে কোন দিন কি সে গেছে কারও কাছে। সব সময় মনে হয়েছে পাছে ওই মানুষটা ওর প্রতি বিরক্ত হয়। সেই সকালে বের হয় তাপষ তার পর রাত করে বাড়ি ফেরা, সংসারের দু- চারটা কথা এই তো প্রতিদিন, চলছে এ ভাবেই। তাপষের হয়তো কিছু মেয়ে বন্ধু ও আছে। বুকের ভেতর এ নিয়ে ঝড় বইতো এক সময়, এথন তাও হয়না। থাকনা যা খুশি করুক না । দুটি মনই যখন এক না তখন শুধু শুধু কেন বেধে রাখা। হয়তো একদিন তাপষ ছেড়ে গুপ্তাকে, কিন্তু এই যে ফুটফুটে মেয়েটা ও যেন কোন দিন ছেড়ে না যায় মাকে। এই শুধু চাওয়া।

এই ছোট মেয়েটা একমাত্র গুপ্তাকে বোঝে। সবাই যখন গুপ্তার হাশিখুশি আচরনের প্রশংসা করে। তখন হুট করেই মেয়েটা মায়ের দিকে প্রশ্ন ছুঁড়ে দেয় মা তোমার কি হয়েছে? তোমার মন খাবাপ? চমকে ওঠে গুপ্তা, এখাবেই কি ইশ্বর কাউকে সহায় করে পাঠায় পৃথিবীতে। ও কিভাবে বোঝে মায়ের কষ্ট। কখনোতো মেয়ের সামনে মন খারাপ করে থাকে না। তার পরও ললিতা বোঝে। বোঝে মায়ের নিসঙ্গতার কথা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×