somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্পাইওয়্যার থেকে কিভাবে আপনার পিসি নিরাপদে রাখবেন

০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্পাইওয়্যার কি?
স্পাইওয়্যার হল এমন একটা কম্পিউটার সফটওয়্যার যেটা চুপিচুপি আপনার পিসিতে ইন্সল হয়ে যায় কম্পিউটারের সাথে ব্যাবহারকারীর যোগাযোগের উপর আংশিক নিয়ন্ত্রণ প্রতিস্ঠা করার জন্য। আপনার কাছ থেকে কিছু টাকাপয়সা হাতিয়ে নেওয়াই যার প্রধান উদ্দেশ্য। এর সবচেয়ে বাজে দিকটা হল এটা আপনার কম্পিউটারের নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়ে নিতে পারে, এমন সব ওয়েবপেজে আপনাকে নিয়ে যাবে যেখানে আপনি কখনও যেতে চান না, ব্যাকগ্রাউন্ডে কিছু বাজে জিনিসপত্র ডাউনলোড করে দিবে, এমনকি আপনার ইমেইল এড্রেস, পাসওয়ার্ড এবং ক্রেডিট কার্ডের বিস্তারিত বিবরণ চুরি করে নিয়ে যাবার পর এগুলো ধ্বংস করে ফেলবে আপনার পিসি থেকে।
স্পাইওয়্যার প্রোগ্রাম বিভিন্ন ধরনের ব্যাক্তিগত তথ্য সংগ্রহ করতে পারে যেমন ইন্টারনেট স্টাফিং হ্যাবিট, যেসব সাইট প্রায়ই ভিজিট করা হয়। শুধু তাই নয় এটা কম্পিউটারের উপর নিয়ন্ত্রন নিয়ে নেয় - অযথা বাড়তি সফটওয়্যার ইন্স্টল করে, ওয়েব ব্রাউজারের কার্যক্রম রিডাইরেক্ট করে দেয়, বেশী ভাইরাস্ যুক্ত সাইটে নিয়ে যায় যা আপনার পিসির জন্য ক্ষতিকর। স্পাইওয়্যার আপনার কম্পিউটার সেটিংস ও রেজ্যুলুশ্যান পাল্টে ধীর গতির কানেকশন দিয়ে রাখে, ভিন্ন হোমপেজ সেট করে দেয় বা ইন্টারনেট বা অন্য প্রোগ্রামগুলো হারিয়ে ফেলে বা মুছে দেয়। এটি কিন্তু কোন ভাইরাস না বিধায় এন্টি ভাইরাস সফটওয়্যার দিয়ে এটি মারা যায়না।

স্পাইওয়্যার কোথা থেকে আসে?
স্পাইওয়্যার বিভিন্ন ধরনের সোর্স থেকে আসে যেমন - বিভিন্ন ফ্রি সফটওয়্যার, শেয়ার করা যায় এমন সফটওয়্যার, এমন আনপেচড অপারেটিং সিস্টেম যার সাথে অত্যাধুনিক নিরাপত্তার সফটওয়্যার নেই, পির টু পির এপ্লিকেশনের জন্য স্টাফ ডাউনলোড করার সময়, ইমেইলের মাধ্যমে বা নিরীহ চেহারার পপআপ উইন্ডো যা শুধু "ওকে" বাটনে ক্লিক করলেই চলে যায়।

কিভাবে এর হাত থেকে রেহাই পাবেন?
বাজারে অনেক আজেবাজে কোম্পানীর এন্টি-স্পাইওয়্যার সফটওয়্যার কিনতে পাওয়া যায় যেগুলি না কিনাই ভাল। সবচেয়ে ভাল সমাধান হচ্ছে নির্ভর‍যোগ্য কোম্পানীর সফটওয়্যার ব্যাবহার করা। নীচে কিছু ভাল কোম্পানীর নাম দেয়া হল যারা ফ্রি এন্টি-স্পাইওয়্যার সমাধান দিয়ে থাকে:
এড-এওয়্যার (এসই পারসোনাল এডিশন)
স্পাইবোট সার্চ এন্ড ডেস্ট্রয়
মাইক্রোসফট উইন্ডোজ ডিফেন্ডার
এদের মধ্যে এড-এওয়্যার সবচেয়ে সহজে ব্যাবহার করা যায়। সফটওয়্যারগুলি ডাউনলোড করা হয়ে গেলে ইনস্টল করার পর পরই পিসি ফুল স্ক্যান করতে হবে। নিরাপত্তার জন্য আপনাকে একাধিক সফটওয়্যার বাবহার করার পরামর্শ দিচ্ছি কারণ কোন এন্টি-স্পাইওয়্যারই ১০০ ভাগ থ্রেড ডিটেক্ট করতে পারেনা। তাই একটা সফটওয়্যার কোন স্পাইওয়্যার মারতে না পারলেও যাতে অন্যটা সেগুলি ধ্বংস করতে পারে সেজন্য একাধিক এন্টি-স্পাইওয়্যার ব্যাবহার করা ভাল।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৮:৫৪
১২টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না, দাবি করি না। এই যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

×