somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নাভিশ্বাস থামবে কিনা বলা মুশকিল

৩০ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নাভিশ্বাস থামবে কিনা বলা মুশকিল

বাজারে যেভাবে জিনিস পত্রে দামে আগুন হাতই দেয়া যায় না। পকেটেও হাত যায় না। আপনি তো বাজার করতে এসেছেন সামর্থ্যের মধ্যে। আনলিমিটেড কিছু থাকলে অবশ্যই ঘামড়াবেন না নিশ্চিত। কেন না আগুন যতই জ্বলুক আপনার তো তা নিভানো সমস্যা নয়। সমস্যা যাতে তারা তো মুখ ফুটে কথাই বলতে পারে না। মধ্যবিত্তের নামে ফাটা বাঁশের চিপায় যেভাবে আটকা আছে এর থেকে আল্লাহ মালুম কবে বের হতে পারবে কে জানে। আদৌ জীবিত থেকে সেই ভাগ্য উত্তরিত হবে কিনা তাও জানে না মধ্যবিত্ত শ্রেণী। গরীব তো চিল্লাচিল্লি পর্যন্তই সার। তারা তো ভালো ব্যবসার পণ্য।

দ্রব্যমূল্য নিয়ে মানুষের নাভিশ্বাস দিন দিন বাড়ছে। কমার লক্ষ্যণ নেই। প্রশ্নও ওঠে কিনা জানি না আমরা। জিনিসের দাম বাড়তে বাড়তে অতিষ্ঠ হলে মন্ত্রীদের মিটিং হয় । মিটিং হচ্ছে শুনে আমি আপনি আশ্বস্ত হই। মিটিং শেষে আশ্বস্ত হয় ব্যবাসায়ী সমাজ। নাভিশ্বাস উঠলেও কিছুই করার নেই আমার আপনার। যদি একটু সস্তায় কিনতে চান যান মিলগেটে। আপনার বাড়তি দামের উপর এক দুই টাকা লাভ হতে পারে। তাও মিলগেটে আপনি কিনতে পারবেন কিনা, জানা নেই। চাল, ডাল, আটা, চিনি, তেল, পেয়াজ না খেলে কি হয় তা কি একবারও বিবেচনা করে দেখতে পারেন না।

আর কতো বাড়বে তাও জানা নেই। কবে বাড়া থামবে জানার প্রশ্নই ওঠে না। একদিন সকালে শুনলাম পাকিস্তান ভারতে ট্রাকে ট্রাকে পিয়াজ পাঠাচ্ছে। চমক লাগানো খবর। সেখানে পিয়াজের ঘাটতি পড়ায় এই কূটনীতি। কিন্তু সকালেই যে আমাদের এখানে ৩০ টাকার পেয়াজ একলাফে ৮০ টাকা। আমাদের তো আর ঘাটতি ছিল না। অন্তত সেই দিন। তাহলে নিউজেই কর্ম কাবার। ঘাটতি পড়ারও সহসা সম্ভাবনা ছিল কিনা জানা যায়নি। হায়রে জনগণ, বলির পাঠা।

আমরা এর জন্য কি করতে পারি তার জন্য আমাদের সুনির্দিষ্ট না থাকলে দাম বাড়লে কি বলতে হবে তা সুনির্দিষ্ট করা। প্রথম কথাই হলো আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। তাহলে আর কি করবেন। তথাস্তু। আগুনের সাথে মোকাবিলা করতে পারলে ভালো না হলে কি আর করবেন। নীরবতাকেই সঙ্গি করুন। আপনি তো জানেনই না নাভিশ্বাস থামবে কিনা। আর তা বলাও মুশকিল
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

অনুতাপ (ছোট গল্প)

লিখেছেন আবু সিদ, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:৪৯

একনাগাড়ে ৪-৫ বছর কাজ করার পর রহিমের মনে হলো, নাহ! এবার আরেকটা চাকরি দেখি। লোকাল একটা কোম্পানিতে কাজ করত সে। কিন্তু কোনকিছু করার জন্য শুধু ভাবনাই যথেষ্ট নয়। সে চাকরির... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×