somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অদ্ভুত তো!

২৬ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে আমার জীবনের সেরা এবং খুবই অদ্ভুত একটা ঘটনা ঘটলো আমার সাথে ।বিষয় টা না জানলে না পড়লে আপনারা পস্তাবেন , না বললে আমার আফসোস থাকবে তাই বলেই ফেলি ।
আজকের আবহাওয়াটা সুন্দর , মেঘলা আকাশ , ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে , হচ্ছে না এমন অবস্থা । ভাবলাম ছাদে যাই , গেলাম ও । আর সেখানেই ঘটনার শুরু । ছাদের হাল্কা বাতাসে মন ভরে যাচ্ছিল , হঠাত খেয়াল করলাম দূরে এক ঝাক পাখি উড়ে যাচ্ছে । খুবই আফসোস লাগলো আমরা মানুষরা উড়তে পারি না । ভাবতে ভাবতে মনের অজান্তেই উড়ার চেষ্টায় একটা লাফ দিয়ে ফেলি হাত উচিয়ে । এবং একি!!! আমি উড়তে পারছি !! প্রথমে ঘটনাটা বুঝে উঠতে পারছিলাম না!! আমি মনে হয় পৃথিবীর একমাত্র মানুষ যে উড়তে সক্ষম হলো ! এই ঘটনা কাকে আগে বলবো কিভাবে বলবো এসব ভেবেই মাথা খারাপ অবস্থা । আমাকে নিয়ে পুরো পৃথিবীতে হৈ চৈ বেধে যাবে!! বিজ্ঞানীরা আবার কাটা কাটি শুরু করে কিনা সেটা নিয়ে কিঞ্চিত ভয় ও ছিল । উড়ে কোথায় যাওয়া যায় আগে সেটা ভাবছিলাম হঠাত বৃষ্টি গায়ে পরলো , ভাবলাম মেঘের কাছে যাওয়া যাক যে কথা সেই কাজ , উঠে চলে গেলাম । আমি তখন মেঘের উপরে , আমার গায়ে কোন বৃষ্টি পরছে না আর ।কারন মেঘ ভেঙ্গে পড়া বৃষ্টি সব অভিকর্ষের প্রভাবে পৃথিবীতে যাচ্ছে আমি তো মেঘ গুলোর উপরে ভাসছি । দেখছি পৃথিবীর গায়ে বৃষ্টি পরা । বাহ কি সুন্দর! অসহ্য সুন্দর সব কিছু ।অনেক বাতাস এখানে খুবি ভালো লাগছিলো । দূরে বিজলী চমকালো আমি ভয়ে কেঁপে উঠলাম । ভাবলাম দেখি আর কতো উপরে উড়া যায় । ওমা একি! উড়তে উড়তে এক পর্যায়ে আমি বায়ুমন্ডল ভেদ করে পৃথিবীরও বাইরে চলে গেলাম ! পাখিরা উড়ে বাতাসে ভর করে !! কিন্তু বাতাস ছাড়া অদ্ভুত উপায়ে উড়ছি আমি!! কোন প্রকার মহাকর্ষ কাজ করছে না আমার উপর! আজব তো উলটো আমার থেকে আকর্ষন শক্তি মতো কিছু বের হচ্ছে হয়তো যেখানে ইচ্ছে সেখানে যেতে পারছি ।কত সুন্দর সব রঙ এখানে । অদ্ভুত! একটা রঙ ও আমি চিনি না ! আমি ছুটতে থাকি! হঠাত বুঝলাম পৃথিবীর অবস্থান আমি হারিয়ে ফেলেছি । আমি আর ফিরে যেতে পারবো কিনা বুঝতে পারছিলাম না । ভাবলাম উড়তে না জানলেই ভালো হতো এভাবে হারিয়ে যেতাম না । এভাবে কতক্ষন ছুটে চলেছি ঠিক জানি না কিন্তু যেতে যেতে একটা গ্রহের মত কি চোখে পড়লো । ওখানে গেলাম , একদম কাছে যাওয়ার পর দেখলাম সাদা জামা পড়া কেউ একজন দাঁড়িয়ে আছে ।আলো মত কি যেন বের হচ্ছে তার শরীর থেকে । কাছে যেতেই দেখি চারপাশে কেমন যেন খাঁচা ধরনের কিছু । মানুষ টা বন্দী । মানুষ বলা ঠিক হচ্ছে না । যেহেতু অন্য গ্রহের সেহেতু এলিয়েন বলা উচিত । আরেকটু কাছ যেতে দেখি অদ্ভুত সুন্দর এক এলিয়েন । পুরো মানুষের মত দেখতে । শকুন্তলা , বনলতা সেন , কিংবা হৈমন্তীদের আমি দেখিনি । এদের লেখকরাও দেখেনি । সবই কল্পনা । এরকম কল্পনার মতই সুন্দর এলিয়েন টা ।অদ্ভুত সুন্দর তার চোখ , চোখের মণির রঙ টা চিনলাম না যদিও । তবে চোখের ভাষায় অদ্ভুত মায়া ছিল । আমার মাঝে স্বভাবসুলভ ভাবেই হিরো গিরি বশ করলো ভাবলাম উদ্ধার করবো এই এলিয়েনকে এই বন্দী দশা থেকে । খাঁচা তে হাত দিতেই ওমা একি! আমার পায়ের তলায় কিছু নেই গ্রহ টা কোথায় উধাও হয়ে গেল! আমি নিচের দিকে ধাবিত হচ্ছি ,! আর উড়ার ক্ষমতাও নাই! কোন আকর্ষন শক্তিও নাই নিজের । চারপাশ অন্ধকার হয়ে যাচ্ছে !! আমি কোন মহাকর্ষ শক্তি বলে এতো দূরে কোথায় যাচ্ছি ? কিছুই বুঝে উঠতে পারছিলাম না।দম বন্ধ হয়ে আসছিল। অক্সিজেনের অভাব তখনই প্রথম বুঝতে শুরু করলাম!
ধপ! করে শব্দ হলো! একি আমি আমার বিছানার পাশে ফ্লোরে পরে আছি ! এই মাত্র পরলাম । সন্ধ্যা হয়ে গেছে , সব আস্তে আস্তে মনে পড়ছে ছাদে যাওয়ার আগে একটু বিছানায় বিশ্রাম নিতে গেলাম । তারপর ....
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×