somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যখন সন্ত্রাসী ছিলাম

০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে হঠাৎ করে অতীতের কথা মনে পরছে । অনেক বড় সন্ত্রাসী ছিলাম তখন । কয়েক ধরনের বন্দুক ও ছিল আমার কাছে , সাথে ছিল হলুদ , সবুজ , লাল কয়েক রঙ এর গোল গোল ছোট ছোট গুলিও।যাকে ইচ্ছা তাকে গুলি করতাম । আমাদের বারান্দা থেকে কত পথচারীকে যে গুলিবিদ্ধ করেছি তার সঠিক হিসাব আমারো জানা নেই । এরকম হালকা শীতের বিকেলে বন্দুক হাতে ঐ বিশাল মাঠে কত যে দৌড়ে বেরিয়েছি বন্ধুদের সাথে , বর্ষা কালে ঐ মাঠের বড় বড় সবুজ ঘাসের তলে জমে থাকা পানিতে পটকা না কি জানি নামের এক মাছ থাকতো , কত যে মাছ তখন পলিথিনে জমা করতাম আমরা। লুকোচুরি খেলা টা ছিল তখন আমাদের জাতীয় খেলা ।মারামারি করা ছাড়া হয়তো বাসায় ফিরিনি একদিন ও । এখন আমাকে দেখে বুঝার কোনই উপায় নাই যে আমি এতো বড় সন্ত্রাসী ছিলাম । ঐ মাঠ টা এখন নেই , ওখানে বাসা বানিয়ে থাকছে কারা যেন । আমার ঐ বন্ধু গুলাও কেউ নেই কারা কোথায় হারিয়ে গেছে কে জানে আমার তো তাদের নাম ও মনে নেই যে ফেইসবুকে সার্চ করবো । তবে তাদের কথা ঐ সময়ের অনুভূতি সবই মনে পরে । অনেক বড় প্রেমীক ও ছিলাম সেই সময় ।মনে পরে দোতালার এক পিচ্চি মেয়ে কে (আমি যদিও পিচ্চি ছিলাম তবে নিজেকে বড় ভাবতাম এখন যেমনটা ভাবি ) টেনে নিয়ে এসে ছিলাম আমাদের বাসায় । আমার ছিল বস্তা ভর্তি খেলনা পাতিল । যদিও মেয়েরা খেলতো এই সব দিয়ে তবে ঐ সময় আমি এসব জানতাম না তাই আমিও খেলতাম । গাড়ী , বন্দুক খেলনা পাতিল সব এক সাথে একটা বস্তায় নিয়ে ঘুরতাম এ ঘর থেকে ও ঘর । যাই হোক ঐ পিচ্চি মেয়ে টা কে বস্তা থেকে একটা একটা খেলনা বের করে দেখাচ্ছিলাম আর তার উজ্জ্বল মুখ দেখে গর্ববোধ করছিলাম । ওটাই হয়তো ছিল আমার প্রথম কোন মেয়েকে ইম্প্রেস করা । ঐ মেয়ের নাম আমার মনে নেই , কোথায় আছে কেমন আছে তাও মনে নেই , তবে মনে আছে তার সাথে বসে কোন এক বাংলা সিনেমা দেখেছিলাম এবং বারান্দা থেকে অন্যন্য বন্ধুদের গালাগালি করছিলাম সিনেমার নায়ক রা ভিলেন দের যেমন টা গালি দিতো নায়িকা থেকে দূরে থাকার জন্য ।ঐ মেয়টা ঐ বন্ধুরা আমাকে মনে রেখেছে কিনা জানি না তবে আমি তাদের সাথে কাটানো অনেক কিছুই মনে রেখছি । নাম গুলো মনে নেই বলে মাঝে মাঝে খুব রাগ হয় নিজের তুচ্ছ স্মরনশক্তির উপর ।
যাই হোক যা বলছিলাম , ঐ সময় থেকেই আমি আমার জীবন সিনেমার নায়ক । বন্দুক হাতে ঐ ঘুরে বেরানো , যাকে তাকে মারা ঐ সময় টা অনেক মিস করি তবে এখন বড় হয়েছি , ফেলে দিয়েছি বন্দুক ।শান্তির আহবান জানাই সবখানে । অহিংস থাকার চেষ্টা করি । বড় হয়েছি তাই বড় করার চেষ্টা করি মন টা কেও । কিন্তু অনেক বড়দের দেখি তারা এখনো বড় হয় নি বন্দুক হাতে এখনো ঘুরে বেড়ায় , যাকে তাকে মারে অনেক মজা করে তাদের কুকর্ম টেলিভিশন অন করলেই দেখি । হিংসায় ভরা থাকে তাদের মন । দোয়া করি তারা যেন একদিন বড় হয়ে যায় । কারন তাদের দেখে আমার নিজের ছোটবেলা মনে পরে এবং অতীত যতটায় মজার হোক তা শুধু দুঃখই দেয় , কষ্ট লাগে মনে কারন ঐ সময় টা তে আর ফিরে যাওয়া যায় না। যাই হোক বড় হোক সবাই । জয় হোক মানবতার ।

(এই পোষ্ট টা যারা পড়েছেন তাদের কাছে অনুরোধ থাকবে তারা যেন এটা শেয়ার করেন , আমাদের আশে পাশে যদি এখনো ছোট কেউ থেকে থাকে তবে তাদের বড় হওয়ার কথা মনে পড়বে এটা পড়লে সেই আশাতো করতেই পারি )
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
২টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×