আজকে সকালে (দুপুর পড়ুন) ১ টা বাজে ঘুম ভেঙ্গে যাওয়ার পর থেকেই কেমন জানি খারাপ লাগছিলো । একটা দুঃখ যুক্ত স্বপ্ন দেখলাম । স্বপ্ন সাধারনত মনে থাকেনা কিন্তু ঐটা দেখার সময়ই ঘুম টা ভাংলো তাই হয়তো মনে আছে । এখন খারাপ মন ভালো করার জন্য কিছু লিখতে হবে । এমন কিছু লিখবো যা পড়ে সবার মন ভালো হয়ে যাবে । সবার মন ভালো হয়ে গেলে আমারো মন আর খারাপ থাকবেনা ।
কি লেখা যায় কি লেখা যায়! চিন্তা করতে করতে চায়ের কাপ নিয়ে বারান্দায় আসলাম যদি কিছু পাওয়া যায় লেখার মতো! প্রথমেই চোখে পড়লো সামনের বিল্ডীং এর বারান্দায় এক টাকলু মানুষ চুল আচড়াচ্ছে , হাতে গোনা যায় এমন কয়েকটা চুল কে খুব যত্নের সাথে এক হাতে আয়না আরেক হাতে চিড়ুনী নিয়ে আচড়াচ্ছে ! আর আমার মাথায় জঙ্গল হয়ে যাওয়ার পরেও যত্ন নিচ্ছি না। চুল থাকতে চুলের মর্যাদা না বোঝা আর কি!যাই হোক এই টাকলুকে নিয়ে লেখা যাবে না । চোখ আরেকটু উপরে তুলে দেখলাম ছাদে বসে আছে একটা বয়স্ক কাক । আমি হাত দিয়ে পাথর ছোড়ার ভঙ্গি করলাম । ফিস ফাস করলাম । তারপরও কাকটা নির্বিকার ভঙ্গিতে বসে আছে । পাত্তায় দিলোনা আমাকে একদম আমার পুরনো বন্ধুদের মতো! ওরাও আমাকে পাত্তা দেয় না
ধুর কি নিয়ে লেখা যায় ! কিছুই মাথায় আসছেনা । দূরে ছাদের ঝাপসা ভাবে কোন এক মেয়েকে দেখলাম । ওকে নিয়ে কি কিছু লিখবো ? আমি তো চিনি না ওকে ! চেনারই বা কি দরকার! কল্পনা দিয়ে না হয় লিখি ওর সম্পর্কে ।
মেয়েটা অত সুন্দর না আবার বিশ্রীও না । তিনটা ছেলেকে পছন্দ করে মেয়েটা , কাকে কম কাকে বেশি সেটা সে জানে না তিনজনের একজন তার ক্লাশমেট , একজন প্রাইভেট টিউটর আর আরেকজন কে সেটা বলা যাবে না
৩ টা৫৫
১৯ পৌষ , ১৪২০ ।
চট্টগ্রাম ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




