
আমি গত বছর একটি সরকারি পলিটেকনিক থেকে
ডিপ্লোমা ইন সিভিল টেকনোলজি থেকে পাশ করেছি,আমার ইচ্ছা কমপক্ষে মাস্টার্স পর্যন্ত পড়া।
এখন আমি চিন্তিত যে কিভাবে কি করব।
আমি কি ডুয়েট(গাজীপুরে) সেখানে বিএস সি তো ভর্তি প্রস্তুতি নেব ভর্তি পরীক্ষা নভেম্বরে ,নাকি চাকরি(কারণ গ্রামের নিন্ম মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি) খুজে বেসরকারি তে ইভিনিং এ ভর্তি হব, হয়ত একটু কস্ট কর হবে,
নাকি পরিবারকে বলে টাকা পয়সা ম্যানেজ করতে পারলে 'চায়না' তে বিএসসির জন্য চেস্টা করব (যতদুর শুনেছি, আমাদের ডে সিফট বেসরকারি থেকে চায়নাতে নাকি খরচ কম)।
আবার ঝামেলা হলো চায়নার শিক্ষার মান নাকি ততো ভালো না(আমাদের এখানে তেমন গ্রহণ যোগ্যতা নাই, পড়া শেষে যদি চাকরি না পাই)।
আমার পরিচিত কয়েক জন চায়নাতে পড়ছে ওদের ভার্সিটির ওয়াল্ড র্যাংক ও অনেক ভালো।
আসলে আমাকে গাইড দেওয়ার তেমন কেউ নাই তো ,তাই বাধ্য হয়ে আপনাকে লিখলাম।
যদি একটু গাইড করেন তাহলে আমি অনেক উপকৃত হতাম।
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



