
...............................................................
..............................................................
.............................................................।
.............................................................।
আর কত রক্ত চাই তোমাদের , বলো ,
এ যেন রক্তের হলি খেলায় মেতে উঠেছ তোমরা।
রক্তের নেশা যখন লেগেছেই ,
এসো নিয়ে যাও এক ব্যাগ রক্ত আমার শরীর থেকে ,
যদি এতেও তোমাদের আস্বাদ না মেটে ,
নিয়ে যাও আমাদের লাল-সবুজ পতাকার , লাল বিন্দুটি। .
ওতেই লেখা আছে আমাদের পুরো জাতির রক্তের চিন্হ ,
আর অপেক্ষায় থাকো বাঙালির সমুচিত জবাবের ,
যেদিন আমরা পুনরুদ্ধার করব , সেই কেড়ে নেয়া রক্তের লাল বিন্দুটি।
( হরতাল এর মত বিদ্ধংসী অস্ত্র ব্যবহার করে মানুষ মারার প্রতিযোগিতার প্রতিবাদ সরূপ রচিত। হরতাল ও রক্ত , যদিও এখন সমার্থক শব্দের খাতায় প্রায় লিপিবদ্ধ হতে চলেছে।
যদি একটু হলেও আমাদের রাজনৈতিক নেতাদের মধ্যে মানবিক মূল্যবোধ নামক পবিত্র কিছুকে জাগিয়ে তোলা যায় , তবেই এটি সার্থক হবে। .যদিও তার আশা আমরা প্রায় ছেড়েই দিয়েছি। . )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


