somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার কতটা নিয়ন্ত্রিত !

০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে একটা জনগুরুত্বপূর্ণ অথচ মামুলি [ অনেকের কাছেই মনে হবে ] একটা বিষয় নিয়ে লিখতে বসলাম।

ইন্টারনেট , বাংলাদেশে এর যাত্রা শুরু ১৯৯৬ সালে। সে থেকে আজ পর্যন্ত ইন্টারনেট এর বিস্তৃতি বাংলাদেশে সাফল্যজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে বর্তমানে সেলুলার বা মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা আশ্চর্য জনকভাবে বৃদ্ধি পেয়েছে। যা বর্তমান জনসংখ্যার ৩ ভাগের ১ ভাগ বা ৬ কোটিরও অধিক। ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা তুলনামূলক ভাবে কম। মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার অন্যতম কারণ , সেলফোন কোম্পানিগুলোর আকর্ষণীয় ইন্টারনেট ট্যারিফ। ২ টাকায় ৭ এমবি , ২০০ টাকায় ১ জিবি , ১৫০ টাকায় ৩০০ এমবি। এসবের আবার মেয়াদ রয়েছে , যার প্রতি রয়েছে গ্রাহকদের তীব্র ক্ষোভ। যেমন , ৮ জিবি ইন্টারনেট অফার করা হয় , ৭ দিনের জন্য , যেটা ৭ দিনে শেষ করা অনেক কঠিন একটা কাজ বৈকি ! যাক গে , যে আলোচনা করতে পোস্টের অবতারণা , তাতেই ফিরে যাই।

ইন্টারনেট এর এত গ্রাহক বৃদ্ধি পাওয়ার কারণ হয়তো বোঝা হয়ে গেছে , অনেকের। কিন্তু যারা মোবাইল প্রযুক্তির ইন্টারনেট ব্যবহার করছেন , তারা কিভাবে ইন্টারনেট কে ব্যবহার করছেন বা কোন সাইট এ বেশি সময় দিচ্ছেন , তা তদারকির প্রয়োজন রয়েছে। বাংলাদেশ থেকে যে সাইট টি সবচেয়ে বেশি ভিসিট করা হয় সেটি হচ্ছে , ইউটিউব , এরপরেই রয়েছে , গুগল এবং কয়েকটি ফ্রি লানসিং সাইট সহ পত্রিকার কিছু সাইট এবং বিখ্যাত একটি পর্ন সাইট। ইউটিউবে কি দেখা হয় তার কিছু নমুনা দেখানো যাক ,



একটিই দেখালাম , বাকি গুলো দেখানোর প্রয়োজন মনে করছি না। এমনকি , পবিত্র শব্দ : ইসলাম , হিন্দু , বাবা , মা শব্দ গুলো ইউটিউবের সার্চে অপবিত্র ! বিভিন্ন অনুসন্ধানী মূলক অনুষ্ঠান খুঁজতে গেলেই চলে আসবে , অরুচিকর বিভিন্ন ভিডিও। অনেক সময় , ইউটিউব কে ছোটোখাটো একটি পর্ন এর পাঠশালা মনে হয় ! এর মুলে রয়েছে , মোবাইল কোম্পানি গুলোর আকর্ষণীয় অফার এবং ইন্টারনেট এ গ্রাহকের স্বাধীন বিচরণ । মোবাইল কোম্পানি গুলো যখন তখন তাদের অফার ছেড়ে দিচ্ছে এবং গ্রাহক সেগুলো লুফে নিচ্ছে , যদিও সেগুলো বয়বহুল হোক। সরকারের মোবাইল ইন্টারনেট এর ট্যারিফ নিয়ে কোনো নিয়ম-নীতি রয়েছে কিনা , জানা নেই তবে , অনেকটা নিশ্চিতভাবেই বলা যায় , এ ক্ষেত্রে কোনো নীতিমালা সরকার থেকে দেয়া হয়নি [শুধুমাত্র ভ্যাট ছাড়া ] যার কারণে মোবাইল কোম্পানি গুলো তাদের ইচ্ছামতো ইন্টারনেট প্ল্যান তৈরী করে গ্রাহকের পয়সা শুষে নিচ্ছে। অনেক ক্ষেত্রে , তারা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইন্টারনেট প্ল্যান এর পয়সা একরকম রেখে কিছুদিন পর তার দাম বাড়িয়ে দিচ্ছে। মোবাইল কোম্পানি গুলোর জোচ্চোরি এখানেই শেষ নয় , তাদের বিভিন্ন সার্ভিস থেকে অনেক গ্রাহক অজান্তেই তাদের মোবাইল ব্যালান্স হারাচ্ছেন। ইদানিং যোগ হয়েছে , ফ্রি ফেইসবুক , যার খারাপ প্রভাব পড়ছে , তরুণদের ওপর , বিশেষ করে যারা ছাত্র। যেগুলো তদারকি করার জন্য আদৌ BTRC কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানি না। এ ছাড়াও , ইন্টারনেট এ বিভিন্ন অরুচিকর সাইট বন্ধ সহ ইউটিউবে মোবাইল গ্রাহকদের বিচরণ সীমাবদ্ধ করা এবং ইন্টারনেট কে একটি শিক্ষামূলক উপকরণ হিসাবে উপস্থাপন করা এখন সময়ের দাবি । মনে আক্ষেপ জাগে যখন দেখি , somewhereinblog এর মতো শিক্ষামূলক সাইট গুলো তে access সীমাবদ্ধ করা হয় এবং অরুচিকর সাইটগুলোতে অবাধে এক্সেস করা যায় ! যার প্রমান , আমাকে VPN ব্যবহার করে এই সাইটে ঢুকতে হলো !!
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×