আগৈলঝাড়ায় ইউপি নির্বাচনে নবীন প্রবীনদের হাড্ডাহাড্ডি লড়া।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৫টি ইউনিয়নে শুরু হয়েছে নতুন ও পুরনো প্রার্থীদের লড়াই। অধিকাংশ ইউনিয়নে ত্রি-মুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। তবে কয়েকটি ইউনিয়নে লড়াই হবে নবীন ও প্রবীনদের মাঝে। উপজেলার ৫ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার ভোটারদের সাথে কথাবলে জানাযায়, উপজেলার গৈলা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা আওয়ামীলীগের আহবায়ক ইউসুফ মোল্লা (আনারস), বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল হোসেন লাল্টু (তালা) এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোয়েব ইমতিয়াজ লিমন (দোয়াত-কলম)’র সাথে আগামী ২৯ মার্চ নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভবনা রয়েছে। বাগধা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম বাবুল ভাট্টি (দেয়াল ঘড়ি) ও সাবেক চেয়ারম্যান এবং বিএনপি নেতা মোঃ শহিদুল্লাহ তালুকদার (দোয়াত-কলম)’র সাথে ভোটের লড়াই চলছে। এখানে ভোটারদের জনসমর্থনে বরিশাল বিভাগের বর্তমান শ্রেষ্ঠ চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি অনেকটাই এগিয়ে রয়েছেন। বাকাল ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা যতীন্ত্রনাথ মিস্ত্রি (দোয়াত-কলম), শ্রমিকলীগ নেতা বিপুল দাস (চশমা) ও সাবেক চেয়ারম্যান নিরোদ বরণ হালদার (গরুরগাড়ি)’র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভবনা রয়েছে। রাজিহার ইউনিয়নে উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইলিয়াস হোসেন তালুকদার (আনারস), উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রশিদ সিকদার (দেয়াল ঘড়ি) মাঠ গরম করে রেখেছেন। রত্নপুর ইউনিয়নে গোলাম মোস্তফা সরদার (দোয়াত-কলম), শাহিন আলম সন্যামাত টেনু (আনারস) ও সাংবাদিক প্রবীর বিশ্বাস ননী (তালা)’র মধ্যে আগামী ২৯ মার্চ ভোটের লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।
আমাদের বরিশাল ডটকম থেকে খরবটি সরাসরি কপি পেস্ট করা হলো।
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।