somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ আবার সেই পথে দেখা হয়ে গেল..........

২৫ শে আগস্ট, ২০১০ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বহু বছর আগের কথা... তখন যেন আমাদের বয়সটাই ছিল কোথাও বাঁধা পরার । ও' আর আমি একই ভার্সিটিতে , একসাথে পড়তাম। প্রথমে দু'জনার পরিচয়... তারপর দু-জনে বন্ধুত্ব... অতঃপর ঘনিষ্টতা... অবশেষে দু-জন, দুজনের প্রতি খুব ভালবাসা । যখন আমাদের পড়া প্রায় শেষের দিকে , তখন থেকে কোন এক বিশেষ কারনে নয়, বরং বেশ কয়টি যুক্তিসংগত কারনেই আমাদের সম্পর্কটিতে ছোট ছোট ভুল বুঝাবুঝি ... তা থেকে কিছু বড় ভুল... এবং আস্তে আস্তে দু'জনার মধ্যকার ভাললাগার ভালবাসার সম্পর্কটিতে সময়ের সাথে সাথে দূরত্ব বারতে থাকে এবং আমরা দু'জনকে বিয়ে করার কঠিন ভাবে প্রতিশ্রুতিবদ্ধ ... কথা থাকলেও , আমাদের আর দুজন- দুজনকে বিয়ে করা হয়নি এবং বিচ্ছেদটা বড় কষ্টদায়ক ছিল... যদিও আমরা পরবর্তিতে দুজনই অন্যদূজনকে বিয়ে করি এবং সংসার জীবণে সূখী হওয়ার চেষ্টা করি এবং সূখী হয়েই বেচে থাকি।কারন মানুষ বলেই আমরা সকল পরিবেশের সাথে, সকল কিছু মানিয়ে নেই বা মানিয়ে নেওয়ার ব্যার্থ বা সফল প্রচেষ্টা করি । এই হচ্ছে আমাদের অতীত জীবণ। আর বহু বছর পরে ... এইতো কিছুদিন আগের কথা... আমাদের বন্ধুর ছেলের বিয়েতে গিয়ে , সেই ও'কে আবার কতদিন পরে দেখি ...। আমার কিন্তু ওকে চিন্তে এতটুকুও কষ্ট হয়নি... ও' আমার চোখেতে যেন ঠিক আগের মতই আছে ....সেই নাক, সেই চোখ, সেই চিবুক, সেই মুখ... আমার নিজেকে কেমন যেন পাপী-পাপী লাগতে লাগল... পালিয়ে থাকার চেষ্টা করলাম বা পালিয়ে থাকতে চাইলাম...ওর সীমানা থেকে । চিরকাল আমি জানতাম , মেয়েরা নাকি... ছেলেদের থেকে লাজুক হ্য় কিন্তু দেখি বুড়ো বয়সে এই আমিই বোধ হয় একটু বেশি লাজুক হয়ে গেছি। তাই ওর সাথে কথা বলার আর চেষ্টা করলাম না। হলরুম থেকে একটু ভেতরের দিকে মনযোগ দিয়ে একটা এ্যাকুরিয়ামের লাল, কালো, ধুসর মাছগুলোর খেলা দেখছিলাম... হঠাৎ পাশের থেকে কে যেন বলল... কি... কেমন আছো...? তখন কি যে বলব... বুকের মাঝে কিছু রক্তের বিচ্ছুরন হল...মনে হল আমার হার্ট, হার্টের কিছু বিট মিস করল... ও' আবার বলল, কি চিন্তে সমস্যা হচ্ছে ...? তখন হেসে বললাম .... তোমাকে কি ভোলা যায়... না ভোলা সম্ভব । ও একটু ভ্রু দুটি কপালে তুলে অবাক হল... এবং দুজন একসাথে একটু হেসে উঠলাম... দু'জন দু'জনার বর্তমান নিয়ে কথা বললাম.... তারপর নিয়ম-মাফিক বিদায় নিয়ে চলে আসলাম । দুজন- দুজনের কথায় বুঝলাম ... দুজনেই সুখে আছি এবং আরো একটা জিনিস বুঝলাম আমরা দুজন - দুজনকে এখনও ভালবাসি... যদিও ভালবাসার ধরনটা একটু ভিন্ন ... তারপরেও ভালবাসি। ইদানিং ওর কথা ভাবতে আমার বেশ ভালই লাগে ... মনে কেমন যেন একটা শিহরণ বয়ে যায়.... মুখে কেমন যেন একটা হাসি চলে আসে... কি জানি ? হয়ত একেই বলে... বুড়ো বয়সে ভীমরতি...
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ২:৪৭
১৭টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×