somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ আসে কেন..... ?

০১ লা সেপ্টেম্বর, ২০১০ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.... আইচ্ছ্যা ঈদ আসে কেন ? আল্লাহ কেন খালি বড়-লোকগোর ঈদ দেয়...? আল্লাহ কি বুঝে না, ঈদের দিন আমগোরও নতুন জামা পরতে মন চায়... আমারও মন চায় একটা লাল জামা পরতে... বাপজানরে সালাম করার পর সালামী নিতে...ভাইটারে লইয়া ঘুরতে... ২ ডা বেলুন কিনতে... সেমাই খাইতে... হো তবে সেমাই যে খাই না... তা না , মা সকাল বেলাই মেম-সাবগোর বাড়িতে যায়গা কাম করবার... আর আমরা, মার জন্য বইয়া থাকি ... কোহন মা সেমাই , পোলাও , মাংস লইয়া আইব...
মা, ঠিক-ই আয় তবে মেম-সাব একটু কিপটা কিসিমের ... সব কিসু কম কম দেয়। কম আইলে কি হব, আমরা ঐডাই মজা কইরা , ভাগ কইরা খাই। তয় মা খায় না... কয় খাইয়া আইছে... যদিও মার মুখটা শুকনা লাগে। ঈদের দিন আমার মারে খুব সুন্দর লাগে, কারন মা , মেম-সাবগোর দেওয়া নয়া শাড়ি পরে... তয় মা সকালে নয়া শাড়ি পরে আর আমগোর দিকে তাকায় আর কান্দে... কারন আমগোর কোন নয়া কাপড় দিবার পারে না তো তাই....আমি ছোট হইলে কি হব আমি সব বুঝি। মা , মেম-সাবগোর বাড়িতে যাওয়ার লেইগ্যা ওগোর দেওয়া নয়া শাড়ি পরে। কিন্তু আমার ভাই তো ছোট , তাই ও কয় ... আমগোর নয়া কাপড় নাই, তয় মা নয়া কাপড় পরে কে... ? আইচ্ছ্যা , আল্লহ কি বুঝে না.... আমগোরও ঈদে নয়া কিসু পড়বার মন চায়.... আমগোরও ভালা কিসু খইবার মন চায়... মার লগে হাসবার মন চায়... তয় কেন আমার মার কান্দুন লাগে.... কেন আমগোর ভালা কিসু খাইবার মন চায়.... ঈদ আইলে যে আমগোর আরো কষ্ট অয়...আল্লহ কি তাইলে , আমগোর কতা ভুইলা গেসে.....?কেন আল্লাহ ঈদ দিল......?
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৮৫

লিখেছেন রাজীব নুর, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৫



ইদের আগে মেহেদি দেওয়া যেন খুবই গুরুত্বপূর্ন কাজ মেয়েদের!
মেয়েরা লম্বা লাইন ধরে মেহেদি দিতে যায়। সব মার্কেটের সামনে ছোট টেবিলে বসে মেয়েরা মেহেদি দিচ্ছে। গত বছর আমার দুই... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক !

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫২



আজ সকালটা খুব সুন্দর ছিলো! একদম ঈদের দিনের মতো! বারান্দার কাছে গেলাম। আমাদের বাসার পাশেই লালমাটিয়া গার্লস স্কুলের মাঠ। স্কুলের মাঠে একটা বটগাছ আছে। মাঠ থেকে... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক! ঈদ মোবারক!! ড: এম এ আলী ভাইয়ের লিরিকে আমার ঈদের গান

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২১ শে মার্চ, ২০২৬ রাত ১২:৫৭

আমার জন্য ঘটনাটা একটু বিব্রতকর হয়ে গেছে। শায়মা আপুর এসো ঈদের গল্প লিখি ...... পড়ি পোস্টে আলী ভাইয়ের কমেন্ট (১০ নম্বর) পড়তে পড়তে নীচে নামতে নামতে নিজের নাম দেখে হুট... ...বাকিটুকু পড়ুন

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২১ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৫৩

ঈদ মোবারক ! খুশীর দিনের ভাবনা




সামুর সকল সদস্যর প্রতি থাকল ঈদ মোবারক ! খুশীর আনন্দ বয়ে আনুক সারাদিন !!!

আমরা সবাই রীতি অনুসারে পারস্পরিক শুভেচ্ছা জানাই এই দিনে ।
ইসলামী... ...বাকিটুকু পড়ুন

×